আজ রাতে ডালাস স্টেডিয়ামে বিশ্বকাপ সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে ফ্রান্স ও স্পেন। ম্যাচের আগে দুই দলই তাদের শুরুর একাদশ ঘোষণা করেছে। স্পেনের একাদশে আছে বিশাল বড় এক চমক।
লুইস দে লা ফুয়েন্তে কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামকে হারানো দলটিকেই মাঠে নামাচ্ছেন। ফাবিয়ান রুইজ রদ্রির সঙ্গে মাঝমাঠে জায়গা ধরে রেখেছেন। বেঞ্চে থাকছেন পেদ্রি, বার্সেলোনা তারকার এই না থাকাকেই বড় চমক ধরা হচ্ছে আজ।
বাঁ প্রান্তে শুরু করছেন আলেক্স বায়েনা। ডান প্রান্তে খেলবেন লামিন ইয়ামাল। দানি অলমো মিকেল ওইয়েরজাবালকে সহায়তা করবেন।
স্পেনের গত দুটি নকআউট ম্যাচে শেষ মুহূর্তে জয়সূচক গোল করলেও মিকেল মেরিনো এবারও বেঞ্চেই থাকছেন। চোট কাটিয়ে ফেরা নিকো উইলিয়ামস এবং ইয়েরেমি পিনোও বেঞ্চ থেকে খেলার জন্য প্রস্তুত।
মরক্কোকে ২-০ গোলে হারিয়ে সেমিফাইনালে উঠেছে ফ্রান্স। আর বেলজিয়ামকে ২-১ গোলে হারিয়ে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে স্পেন।
স্পেনের শুরুর একাদশ: উনাই সিমন; পেদ্রো পোরো, পাউ কুবার্সি, এমেরিক লাপোর্ত, মার্ক কুকুরেয়া; রদ্রি এর্নান্দেজ, ফাবিয়ান রুইজ; লামিন ইয়ামাল, দানি ওলমো, আলেক্স বায়েনা; মিকেল ওইয়েরজাবাল।
মতামত