সার্চটুডে

আইসিসিআর স্কলারশিপ পেয়ে দিল্লি বিশ্ববিদ্যালয়ে যাচ্ছেন ববি শিক্ষার্থী তন্ময়ী

স্কলারশিপ প্রাপ্ত উদ্ভিদবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী তন্ময়ী

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উদ্ভিদবিজ্ঞান বিভাগের ২০২০–২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তন্ময়ী সরকার ভারতের ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনস (ICCR)-এর মর্যাদাপূর্ণ পূর্ণ অর্থায়িত (Fully Funded) স্কলারশিপ অর্জন করেছেন।

এই স্কলারশিপের আওতায় তিনি ভারতের ঐতিহ্যবাহী দিল্লি বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স ডিগ্রি অর্জনের সুযোগ পেয়েছেন।

তন্ময়ী সরকারের এ সাফল্যে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ সহপাঠীদের মাঝে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে। বিশ্ববিদ্যালয়ের জন্য এটি একটি গর্বের অর্জন হিসেবে বিবেচিত হচ্ছে।

এ বিষয়ে তন্ময়ী সরকার বলেন,

"আইসিসিআর-এর পূর্ণ অর্থায়িত স্কলারশিপ অর্জন করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত ও কৃতজ্ঞ। এই অর্জনের পেছনে আমার শিক্ষক, পরিবার এবং শুভাকাঙ্ক্ষীদের অবদান অনেক। বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্ব করে দিল্লি বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পাওয়া আমার জন্য গর্বের। ভবিষ্যতে অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা দেশের শিক্ষা ও গবেষণায় কাজে লাগাতে চাই। সবার কাছে দোয়া ও শুভকামনা কামনা করছি।"

এ বিষয়ে উদ্ভিদবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ড. সুব্রত কুমার দাস বলেন,

"তন্ময়ী সরকারের এই অর্জন আমাদের বিভাগের জন্য অত্যন্ত গর্বের। তাঁর অধ্যবসায়, মেধা ও পরিশ্রমের স্বীকৃতি হিসেবে তিনি এই মর্যাদাপূর্ণ স্কলারশিপ অর্জন করেছেন। আমরা বিশ্বাস করি, দিল্লি বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার মাধ্যমে তিনি নিজেকে আরও সমৃদ্ধ করবেন এবং ভবিষ্যতে দেশ ও বিশ্ববিদ্যালয়ের সুনাম বৃদ্ধি করবেন। তাঁর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি।"

তন্ময়ী সরকারের এ সাফল্যে তাঁর সহপাঠীরা উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, তন্ময়ীর এই অর্জনে তারা গর্বিত। বিশ্ববিদ্যালয় জীবনে তিনি সবসময়ই পরিশ্রমী, মেধাবী ও লক্ষ্যনিষ্ঠ ছিলেন। তাঁর এই সাফল্য পুরো ব্যাচের জন্য অনুপ্রেরণার। বিদেশে উচ্চশিক্ষা গ্রহণের মাধ্যমে তিনি দেশ ও বিশ্ববিদ্যালয়ের সুনাম আরও উজ্জ্বল করবেন বলে তারা আশা প্রকাশ করেন এবং তাঁর ভবিষ্যৎ জীবনের সর্বাঙ্গীণ সাফল্য কামনা করেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

আইসিসিআর স্কলারশিপ পেয়ে দিল্লি বিশ্ববিদ্যালয়ে যাচ্ছেন ববি শিক্ষার্থী তন্ময়ী

প্রকাশের তারিখ : ১৫ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x