ফ্যাসিবাদমুক্ত দিবস ও জুলাই শহীদ দিবস উপলক্ষে বরিশালের ঐতিহ্যবাহী সরকারি ব্রজমোহন (বিএম) কলেজে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৬জুলাই) সকালে কলেজ প্রশাসনের উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। কলেজ ক্যাম্পাস থেকে শুরু হওয়া র্যালিটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় ক্যাম্পাসে এসে শেষ হয়।
র্যালি শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা ২০২৪ সালের জুলাইয়ের ছাত্র-জনতার আন্দোলনের স্মৃতিচারণ করেন এবং আন্দোলনে নিহত শহীদ ও আহতদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। তারা বলেন, জুলাইয়ের গণ-আন্দোলন দেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। গণতন্ত্র, ন্যায়বিচার এবং মানুষের অধিকার প্রতিষ্ঠায় এ আন্দোলনের গুরুত্ব ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরতে হবে।
আলোচনা শেষে জুলাই আন্দোলনের শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
বক্তারা দেশের গণতান্ত্রিক মূল্যবোধ, মানবাধিকার এবং ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
মতামত