সার্চটুডে

সুনামগঞ্জে জামায়াতের উদ্যোগে ‘জুলাই শহীদ দিবস’ পালিত

ছবি - সার্চটুডে

জুলাই শহীদ দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী, সুনামগঞ্জ জেলা শাখার উদ্যোগে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৬ জুলাই) বিকেলে সুনামগঞ্জ শহরের একটি মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে জেলা জামায়াতের নেতৃবৃন্দ, আলেম-উলামা ও বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা জুলাই আন্দোলনে নিহত শহীদদের আত্মত্যাগের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তারা বলেন, শহীদদের ত্যাগ জাতির জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। বক্তারা দেশ, জাতি এবং গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠায় সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

আলোচনা শেষে জুলাই আন্দোলনে নিহত শহীদদের রুহের মাগফিরাত, আহতদের দ্রুত সুস্থতা এবং দেশের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামী, সুনামগঞ্জ জেলা শাখার নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের কর্মী-সমর্থক উপস্থিত ছিলেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

সুনামগঞ্জে জামায়াতের উদ্যোগে ‘জুলাই শহীদ দিবস’ পালিত

প্রকাশের তারিখ : ১৬ জুলাই ২০২৬

featured Image

জুলাই শহীদ দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী, সুনামগঞ্জ জেলা শাখার উদ্যোগে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৬ জুলাই) বিকেলে সুনামগঞ্জ শহরের একটি মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে জেলা জামায়াতের নেতৃবৃন্দ, আলেম-উলামা ও বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা জুলাই আন্দোলনে নিহত শহীদদের আত্মত্যাগের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তারা বলেন, শহীদদের ত্যাগ জাতির জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। বক্তারা দেশ, জাতি এবং গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠায় সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

আলোচনা শেষে জুলাই আন্দোলনে নিহত শহীদদের রুহের মাগফিরাত, আহতদের দ্রুত সুস্থতা এবং দেশের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামী, সুনামগঞ্জ জেলা শাখার নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের কর্মী-সমর্থক উপস্থিত ছিলেন।

সার্চটুডে

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x