মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
যথাযোগ্য মর্যাদা ও শ্রদ্ধার সাথে কিশোরগঞ্জের হোসেনপুরে পালিত হয়েছে 'জুলাই শহীদ দিবস-২০২৬'।
প্রকাশের তারিখ : ১৬ জুলাই ২০২৬
যথাযোগ্য মর্যাদায় কিশোরগঞ্জের হোসেনপুরে ‘জুলাই শহীদ দিবস-২০২৬’ পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে বুধবার (১৬ জুলাই) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা *কাজী নাহিদ ইভা*।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কিশোরগঞ্জ-১ আসনের মাননীয় সংসদ সদস্য *জনাব মাজহারুল ইসলাম*’র উপস্থিত থাকার কথা থাকলেও কিশোরগঞ্জ সদরে অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত থাকার কারণে তিনি হোসেনপুরের এই অনুষ্ঠানে যোগ দিতে পারেন নি
এ সময় উপস্থিত ছিলেন হোসেনপুর উপজেলা বিএনপির আহবায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান *জহিরুল ইসলাম মবিন*, হোসেনপুর থানার অফিসার ইনচার্জ *রাশেদুল ইসলাম*, হোসেনপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম পৌর বিএনপির সভাপতি *এ.কে.এম শফিকুল হক*, হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএসও *তানভীর হাসান জিকু* সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সরকারি দফতরের কর্মকর্তাবৃন্দ, জুলাই যোদ্ধা এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা জুলাইয়ের শহীদদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানান এবং দেশ ও জাতির কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
সম্পাদক: এস এম ফারহান লাবিববার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল
কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে
মতামত