সার্চটুডে

বোয়ালখালীতে কনফিডেন্স সল্ট কারখানায় বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ২, আহত ৯

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কনফিডেন্স সল্ট লিমিটেড কারখানায় বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দুইজনে দাঁড়িয়েছে। সর্বশেষ চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন দিদার আলম।

নিহত দিদার আলম বোয়ালখালী পৌরসভা ৮নং ওয়ার্ডের বদন আলীর বাড়ি এলাকার বাসিন্দা। বৃহস্পতিবার (১৬ জুলাই) রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।

এর আগে একই ঘটনায় গুরুতর দগ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান পটিয়া উপজেলার হুলাইন ইউনিয়নের ইয়াসিন আউলিয়ার মাজার বাড়ি এলাকার বাসিন্দা মোহাম্মদ নুরুল আলম।

উল্লেখ্য, কারখানায় নতুন জেনারেটর স্থাপনের কাজ চলাকালে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে মোট ১১ জন শ্রমিক দগ্ধ হন। এ পর্যন্ত দুজনের মৃত্যু হয়েছে এবং আহত আরও ৯ জন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা এখনও আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

ঘটনার পর ফায়ার সার্ভিস, পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনাস্থল পরিদর্শন করে। বিস্ফোরণের প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

বোয়ালখালীতে কনফিডেন্স সল্ট কারখানায় বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ২, আহত ৯

প্রকাশের তারিখ : ১৬ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x