জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)
‘দেশ গড়তে জুলাই জাগরণ’
কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার
(১৬ জুলাই) কুড়িগ্রাম সদরের
টগরাইহাট উচ্চ বিদ্যালয় মাঠে
এক বিশাল কৃষক সমাবেশ
অনুষ্ঠিত হয়েছে। এ
সমাবেশের মধ্য দিয়ে জাতীয়
কৃষক শক্তি-র আনুষ্ঠানিক আত্মপ্রকাশ
ঘটে।
সমাবেশে প্রধান অতিথি ছিলেন
এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ
হুইপ নাহিদ ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন কুড়িগ্রাম-২ আসনের সংসদ
সদস্য ও এনসিপির যুগ্ম
আহ্বায়ক আতিকুর রহমান মোজাহিদ। প্রধান বক্তা
ছিলেন এনসিপির কেন্দ্রীয় সদস্য সচিব ও
রংপুর-৪ আসনের সংসদ
সদস্য আখতার হোসেন।
নাহিদ ইসলাম বলেন, “পরিকল্পিতভাবে উত্তরাঞ্চলের উন্নয়ন বাজেট কমিয়ে দেওয়া হয়েছে। রংপুর ও কুড়িগ্রামের জন্য বড় কোনো উন্নয়ন পরিকল্পনা নেওয়া হয়নি।” তিনি তিস্তা মহাপরিকল্পনা
নিয়েও সরকারের সমালোচনা করেন।
আখতার হোসেন বলেন, “কৃষিকে আধুনিক ও লাভজনক করতে হলে কৃষকদের জন্য কার্যকর পরিকল্পনা ও রাষ্ট্রীয় সহায়তা নিশ্চিত করতে হবে।”
সমাবেশে জেলার বিভিন্ন উপজেলা
থেকে আসা হাজারো কৃষক,
নেতাকর্মী ও সমর্থক অংশ
নেন। বক্তারা কৃষকের
ন্যায্যমূল্য নিশ্চিত, কৃষি খাতের আধুনিকায়ন,
সেচব্যবস্থার উন্নয়ন এবং উত্তরাঞ্চলের
বৈষম্য দূর করার দাবি
জানান।
মতামত