সার্চটুডে

নেত্রকোনায় আন্তঃনগর ট্রেনের নীচে কাটা পড়ে গার্মেন্টস কর্মী নিহত

নেত্রকোণার শহুরের রাজুর বাজার রেল কালভার্ট এলাকায় আজ ১৭ জুলাই শুক্রবার ভোরের দিকে  আন্তঃনগর হাওড় এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে মুহিদ খান রিফাত (২২) নামক এক গার্মেন্টস কর্মী নিহত হয়েছে।নিহত মুহিদ খান রিফাত নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলার তেতুলিয়া ইউনিয়নের বড় পাইকুড়া গ্রামের মঈনুল কবীর খানের ছেলে। সে ঢাকায় একটি পোশাক কারখানায়  চাকরি করতেন বলে জানা যায়। নেত্রকোনা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার খানে আলম খান নিহত রিফাতের মামা লিলু মড়লের দেওয়া তথ্যমতে জানান, “আমার ভাগ্নে ঢাকায় পোশাক কারখানা থেকে ছুটি নিয়ে আন্তঃনগর ‘হাওর এক্সপ্রেস’ ট্রেনে করে বাড়িতে আসছিল কিন্তু  ভোরের দিকে তাকে মোবাইল ফোনে বারবার চেষ্টা করেও পাওয়া যাচ্ছিল না। পরে ফায়ার সার্ভিসের মাধ্যমে ট্রেনে কাটা পড়ে নিহত হওয়ার খবর খবর পায় তিনি । ফায়ার সার্ভিস কর্মকর্তা খানে আলম খান জানান , “মুহিদ  ট্রেনের চাকায় কাটা পড়ে ছিটকে রেলপথের পাশের ডোবায় পড়ে যায় এবং ঘটনাস্থলেই সে মারা যায়।”মরদেহের পাশেই  জাতীয় পরিচয় পত্র, ও গার্মেন্টসের পরিচয় পত্র ছড়ানো অবস্থায় পাওয়া যায়। নিহতের খবর পেয়ে খুব দ্রুতই ঘটনাস্থলে ছুটে আসা নেত্রকোণা মডেল থানার এস আই মোঃ আকামল।তিনি বলেন , “লাশ উদ্ধার করে ঘটনাস্থলেই রাখা আছে। মোহনগঞ্জ জিআরপি পুলিশকে খবর দেওয়া হয়েছে। তারা এলে লাশ তাদেরকে বুঝিয়ে দেওয়া হবে।এবং পরবর্তী জিআরপি পুলিশই  প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেবে।”

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

নেত্রকোনায় আন্তঃনগর ট্রেনের নীচে কাটা পড়ে গার্মেন্টস কর্মী নিহত

প্রকাশের তারিখ : ১৭ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x