সার্চটুডে

বাঁশখালীর দুর্গত দেড় শতাধিক পরিবারের পাশে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি

প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত চট্টগ্রামের বাঁশখালীর দুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি। বিশ্ববিদ্যালয়টির চট্টগ্রাম স্টুডেন্টস অ্যাসোসিয়েশন ও স্টুডেন্টস প্ল্যাটফর্মের যৌথ উদ্যোগে উপজেলার ইছামারী এলাকায় দেড় শতাধিক অসহায় পরিবারের মাঝে মানবিক ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।

সম্প্রতি আয়োজিত এই ত্রাণ বিতরণ কর্মসূচিতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর হাতে নিত্যপ্রয়োজনীয় খাদ্য ও স্বাস্থ্যসুরক্ষা সামগ্রী তুলে দেওয়া হয়। প্রতিটি ত্রাণ প্যাকেজে চাল, ডাল, আলু, পেঁয়াজ, চিড়া, মুড়ি ও প্রয়োজনীয় মসলার পাশাপাশি সাবান এবং জীবন রক্ষাকারী প্রাথমিক চিকিৎসার ওষুধ অন্তর্ভুক্ত ছিল।

মানবিক এই কার্যক্রম বাস্তবায়নে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগ এবং ইউনেস্কো ক্লাব অব বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি (UNESCO Club of BMU) সহযোগী হিসেবে দায়িত্ব পালন করে।

ত্রাণ বিতরণ শেষে মেরিটাইম ইউনিভার্সিটির চট্টগ্রাম স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি রোহান বলেন, “বাঁশখালী অঞ্চলে মাঠপর্যায়ে ত্রাণ বিতরণ করতে গিয়ে আমরা দেখেছি, অনেক ক্ষেত্রেই রাস্তার পাশে ত্রাণ বিতরণ করায় ভেতরের দুর্গত এলাকায় বসবাসকারী প্রকৃত ক্ষতিগ্রস্ত মানুষ পর্যাপ্ত সহায়তা পাচ্ছেন না। অনেকের ঘরবাড়ি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। যারা ত্রাণ ও পুনর্বাসন সহায়তা নিয়ে কাজ করছেন, তারা যেন প্রকৃত দুর্যোগগ্রস্ত পরিবারগুলোকে চিহ্নিত করে তাদের হাতে সরাসরি সহায়তা পৌঁছে দেন। এতে ত্রাণের সুষম ও কার্যকর বণ্টন নিশ্চিত হবে।”

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এই উদ্যোগ স্থানীয় পর্যায়ে ব্যাপক প্রশংসিত হয়েছে। সংশ্লিষ্টরা আশা করছেন, এই ধরনের মানবিক কার্যক্রম দুর্যোগকবলিত মানুষের ঘুরে দাঁড়াতে কার্যকর ভূমিকা পালন করবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

বাঁশখালীর দুর্গত দেড় শতাধিক পরিবারের পাশে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি

প্রকাশের তারিখ : ১৮ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x