সার্চটুডে

তুরস্কে গেলেন নোবিপ্রবি উপাচার্য, পামুক্কালে বিশ্ববিদ্যালয়ের সঙ্গে হবে সমঝোতা স্মারক

তুরস্ক সফরে নোবিপ্রবি উপাচার্য

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী তুরস্কের পামুক্কালে বিশ্ববিদ্যালয় আয়োজিত ইরাসমাস স্টাফ মোবিলিটি কর্মসূচিতে অংশগ্রহণ এবং দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরের উদ্দেশ্যে শনিবার (১৮ জুলাই,২০২৬) ঢাকা ত্যাগ করেছেন।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, নোবিপ্রবি ও পামুক্কালে বিশ্ববিদ্যালয়ের মধ্যে স্বাক্ষরিতব্য এ সমঝোতা স্মারকের মাধ্যমে শিক্ষা ও গবেষণায় পারস্পরিক সহযোগিতা, শিক্ষক-শিক্ষার্থী বিনিময়, যৌথ গবেষণা, আন্তর্জাতিক প্রকাশনা, দক্ষতা উন্নয়ন এবং বিভিন্ন যৌথ উদ্যোগ বাস্তবায়নের সুযোগ আরও সম্প্রসারিত হবে।

সফরকালে উপাচার্য পামুক্কালে বিশ্ববিদ্যালয় আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য প্রদান করবেন। বক্তব্যে তিনি নোবিপ্রবির শিক্ষা ও গবেষণায় অর্জিত সাফল্য, আন্তর্জাতিক র‌্যাঙ্কিংয়ে অগ্রগতি, বৈশ্বিক পরিসরে বিশ্ববিদ্যালয়ের ক্রমবর্ধমান অংশগ্রহণ এবং আন্তর্জাতিক মানসম্পন্ন উচ্চশিক্ষা নিশ্চিত করতে গৃহীত বিভিন্ন উদ্যোগ তুলে ধরবেন।

উপাচার্য ১৯ থেকে ২৫ জুলাই পর্যন্ত তুরস্কে অবস্থান করবেন এবং আগামী ২৬ জুলাই দেশে ফিরবেন।

উল্লেখ্য, আন্তর্জাতিকীকরণের অংশ হিসেবে বিশ্বের বিভিন্ন স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ের সঙ্গে শিক্ষা, গবেষণা ও উদ্ভাবনভিত্তিক সহযোগিতা সম্প্রসারণে নোবিপ্রবি ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। সংশ্লিষ্টদের মতে, উপাচার্যের এ সফর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক যোগাযোগ ও বৈশ্বিক অংশীদারিত্ব আরও সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

তুরস্কে গেলেন নোবিপ্রবি উপাচার্য, পামুক্কালে বিশ্ববিদ্যালয়ের সঙ্গে হবে সমঝোতা স্মারক

প্রকাশের তারিখ : ১৮ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x