কটা সময় উচ্চশিক্ষার সনদকে নিশ্চিত কর্মসংস্থানের চাবিকাঠি বলিয়া বিবেচনা করা হইত| পরিবার শুরু হইয়া সমাজ এমনকি শিক্ষার্থীর নিজের নিকটও একটি ভালো ডিগ্রি মানেই ছিল একটি ভালো চাকরির নিশ্চয়তা| বহমান সময়ের সহিত কর্মসংস্থানের বাস্তবতাও পরিবর্তিত হইয়াছে| প্রযুক্তির দ্রুত অগ্রগতি, কর্মক্ষেত্রের পরিবর্তিত চাহিদা এবং ˆবশ্বিক প্রতিযোগিতার কারণে বর্তমানে শুধুমাত্র ডিগ্রি নহে, দক্ষতাও সমান| অনেক ক্ষেত্রে আরও অধিক—গুরুত্বপূর্ণ হইয়া উঠিয়াছে|
বাংলাদেশেও এই পরিবর্তনের প্রভাব দিনে দিনে দৃশ্যমান হইয়াছে| প্রতি বৎসর হাজার হাজার শিক্ষার্থী স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করিলেও তাহাদের উল্লেখযোগ্য অংশ কাঙ্ক্ষিত কর্মসংস্থান লাভ করিতে পারিতেছেন না| তথ্যপ্রযুক্তি হইয়া শুরু করিয়া ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক্র ডিজাইন, সফটওয়্যার ডেভেলপমেন্ট এমনকি ভিডিও সম্পাদনা, কনটেন্ট নির্মাণ, ডেটা বিশ্লেষণ এবং বিদেশি ভাষায় দক্ষ বহু তরুণ প্রচলিত ডিগ্রির সীমার বাইরে গিয়াও দেশ-বিদেশে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করিতেছেন| ফলত ডিগ্রি কি তাহার গুরুত্ব দিনে দিনে হারাইতেছে, নাকি দক্ষতাই কর্মসংস্থানের প্রধান মানদণ্ডে পরিণত হইয়াছে?
প্রকৃতপক্ষে, ডিগ্রির গুরুত্ব একেবারেই বিলুপ্ত হয় নাই| একজন চিকিৎসক হইতে শুরু করিয়া প্রকৌশলী, আইনজীবী, শিক্ষক এবং সরকারি বিভিন্ন পেশায় এখনো একাডেমিক যোগ্যতা অপরিহার্য হিসেবে আমাদের দেশে বিবেচিত হয়| তাহা বলিয়া সকল ক্ষেত্রে কেবল সনদই যথেষ্ট নহে| বাস্তব সমস্যা সমাধানের সক্ষমতা, প্রযুক্তি ব্যবহারের সামর্থ্য, দলগতভাবে কাজ করিবার মানসিকতা এবং দ্রুত নতুন বিষয় আয়ত্ত করিবার আগ্রহ একজন প্রার্থীকে অন্যদের তুলনায় বিশেষভাবে যোগ্য বলিয়া বিবেচিত করে তোলে|
বেসরকারি প্রতিষ্ঠানের নিয়োগ ব্যবস্থায় ইতোমধ্যে নতুন বাস্তবতার প্রতিফলন ঘটিয়াছে| বর্তমান সময়ে বহু প্রতিষ্ঠান নিয়োগের ক্ষেত্রে শুধুমাত্র একাডেমিক ফলাফল বা বিশ্ববিদ্যালয়ের নাম বিবেচনা করিয়া সিদ্ধান্ত গ্রহণ করেন না| তাহারা মূলত জানিতে চায়— একজন প্রার্থী প্রকৃতপক্ষে কী করিতে সক্ষম? তিনি কি আদৌ কোনো বাস্তব প্রকল্পে কাজ করিয়াছেন কি না, প্রয়োজনীয় সফটওয়্যার ব্যবহার করিতে পারেন কি না, সমস্যা বিশ্লেষণ করিবার সক্ষমতা রাখেন কি না এবং নির্ধারিত সময়ের মধ্যে দায়িত্ব সম্পন্ন করিতে সক্ষম কি না| ইহা হইতেই প্রতীয়মান হইতেছে যে, কর্মসংস্থানের ক্ষেত্রে বাস্তব দক্ষতার গুরুত্ব উত্তরোত্তর বৃদ্ধি পাইতেছে|
ডিজিটাল অর্থনীতির বিকাশের পরিবর্তন ইহাকে আরও ত্বরাšি^ত করিয়াছে| ফ্রিল্যান্সিং, রিমোট জব, স্টার্টআপ এবং গিগ ইকোনমির সম্প্রসারণের ফলে বর্তমানে একজন তরুণ কেবলমাত্র তাহার নিজের দক্ষতার ভিত্তিতেই দেশি-বিদেশি প্রতিষ্ঠানের সহিত কাজ করিবার সুযোগ লাভ করিতেছেন| অনেকেই পড়াশোনা সমাপ্ত হওয়ার পূর্বেই বিভিন্ন স্টর্টআপ ব্যবসা ¯^ল্প পরিসওে শুরু করিবার মাধ্যমে আয়ের পথ নির্মাণ করিতেছেন| আবার অনেকে উদ্যোক্তা হওয়ার পথও বেছে লইতেছেন|
দেশে প্রচলিত শিক্ষাদান পদ্ধতি বাস্তব কর্মবাজারের চাহিদার সহিত সম্পূর্ণ সামঞ্জস্যপূর্ণ নহে| শুধুমাত্র তাত্ত্বিক জ্ঞানের উপর অধিক গুরুত্ব প্রদান করা হইলেও ব্যবহারিক প্রশিক্ষণ, গবেষণা এবং প্রযুক্তিনির্ভর শিক্ষা যথাযথ বিস্তার এখনো পরিলক্ষিত হয় না| ফল¯^রূপ, ডিগ্রি অর্জনের পর বহু শিক্ষার্থী পুনরায় দক্ষতা অর্জনের প্রয়োজনীয়তা অনুভব করছেন|
সুতরাং প্রচলিত চিন্তাধারা পরিহার করিয়া নতুন বাস্তবতার সহিত শিক্ষার্থীদের মানাইয়া লইতে হবে| তাহাদের বুঝিতে হইবে কেবলমাত্র উত্তম ফলাফল অর্জনই যথেষ্ট নহে; বিশ্ববিদ্যালয় জীবন হইতেই নতুন দক্ষতা অর্জন, গবেষণা, লেখালেখি, ভাষা শিক্ষা এবং প্রযুক্তি ব্যবহারে নিজেদের প্রস্তুত করিতে হইবে|
সরকার হতে শুরু করিয়া শিক্ষাপ্রতিষ্ঠান এবং বেসরকারি খাতসহ সকলের সমšি^ত উদ্যোগই এই ক্ষেত্রে বিশেষ তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখিতে পারে| বহমান সময়ের চাহিদার সহিত সামঞ্জস্যপূর্ণ পাঠ্যক্রম প্রণয়ন করিয়া কারিগরি ও প্রযুক্তিগত শিক্ষার প্রসার, দক্ষতা ও উন্নয়নমূলক কর্মসূচির সম্প্রসারণ করিয়া এবং বিশ্ববিদ্যালয় ও শিল্পখাতের মধ্যে সংযোগ স্থাপন করা হইলেই কর্মসংস্থানের সুযোগ আরও বহুগুনে বৃদ্ধি পাইবে|
উপর্যুক্ত আলোচলা হইতে প্রতীয়মান হয় যে, বর্তমান কর্মসংস্থানের প্রেক্ষাপটে ডিগ্রি ও দক্ষতা পরস্পরের প্রতিদ্বন্দ্বী নহে; বরং উভয়ই একে অপরের পরিপূরক| একটি উৎকৃষ্ট ডিগ্রি যেমনত একজন ব্যক্তির জ্ঞানভিত্তি নির্মাণ করে, তদ্রুপ দক্ষতা সেই জ্ঞানকে বাস্তব ক্ষেত্রে প্রয়োগ করিবার সক্ষমতা প্রদান করে| কর্মসংস্থানের এই নতুন বাস্তবতায় সফল হইতে হইলে উভয়ের সমš^য়ই সর্বাধিক কার্যকর পথ হিসেবে বিবেচিত| ভবিষ্যতের চাকরির বাজারে সেই ব্যক্তিই টিকিয়া থাকিবেন, যাঁহার নিকট কেবল একটি সনদই নহে, বরং পরিবর্তনের সহিত তাল মিলাইয়া চলিবার বাস্তব দক্ষতা, সৃজনশীলতা এবং আজীবন শিক্ষাগ্রহণের মানসিকতাও রহিয়াছে|
ব্যবস্থাপনা সম্পাদক, সাপ্তাহিক তারার আলো, তারাগঞ্জ, রংপুর
মোবাইলঃ ০১৫৩৪৩৬৭২০৮
E-mail: khalidbinkhabir1234@gmail.com
মতামত