সার্চটুডে

স্কুলজুড়ে তীব্র আতঙ্ক

সুনামগঞ্জে বিয়াম স্কুলের শেডের ফ্লোর ধসে ৫ অভিভাবক আহত

সুনামগঞ্জ পৌর শহরের বিয়াম ল্যাবরেটরি স্কুলের একটি শেডের ফ্লোর ধসে পড়ে ৫ জন শিক্ষার্থীর অভিভাবক আহত হয়েছেন। আজ দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে এই দুর্ঘটনা ঘটে।

​স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দুপুরে বিদ্যালয় ছুটি হওয়ার পর শিক্ষার্থীরা যখন বের হচ্ছিল, তখন অভিভাবকরা শেডের নিচে অপেক্ষা করছিলেন। হঠাৎ করেই শেডের ভেতরের ফ্লোরের মাটি দেবে গিয়ে ধসে পড়ে। এতে সেখানে দাঁড়িয়ে থাকা ৫ জন অভিভাবক নিচে পড়ে গিয়ে কম-বেশি আহত হন।

​দুর্ঘটনার পর পরই বিদ্যালয়ের শিক্ষক ও স্থানীয় লোকজন দ্রুত আহতদের উদ্ধার করেন এবং প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন।

​অভিভাবকদের অভিযোগ, শেডটির নির্মাণকাজে ত্রুটি বা ফ্লোরের নিচের মাটি ভালোভাবে ভরাট না করার কারণে এই ধসের ঘটনা ঘটেছে। এ ঘটনার পর বিদ্যালয়ের অন্যান্য শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে সাময়িক আতঙ্ক দেখা দেয়। বিদ্যালয় কর্তৃপক্ষ ঘটনাটি খতিয়ে দেখে দ্রুত সংস্কারের আশ্বাস দিয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

সুনামগঞ্জে বিয়াম স্কুলের শেডের ফ্লোর ধসে ৫ অভিভাবক আহত

প্রকাশের তারিখ : ১৯ জুলাই ২০২৬

featured Image

সুনামগঞ্জ পৌর শহরের বিয়াম ল্যাবরেটরি স্কুলের একটি শেডের ফ্লোর ধসে পড়ে ৫ জন শিক্ষার্থীর অভিভাবক আহত হয়েছেন। আজ দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে এই দুর্ঘটনা ঘটে।

​স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দুপুরে বিদ্যালয় ছুটি হওয়ার পর শিক্ষার্থীরা যখন বের হচ্ছিল, তখন অভিভাবকরা শেডের নিচে অপেক্ষা করছিলেন। হঠাৎ করেই শেডের ভেতরের ফ্লোরের মাটি দেবে গিয়ে ধসে পড়ে। এতে সেখানে দাঁড়িয়ে থাকা ৫ জন অভিভাবক নিচে পড়ে গিয়ে কম-বেশি আহত হন।

​দুর্ঘটনার পর পরই বিদ্যালয়ের শিক্ষক ও স্থানীয় লোকজন দ্রুত আহতদের উদ্ধার করেন এবং প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন।

​অভিভাবকদের অভিযোগ, শেডটির নির্মাণকাজে ত্রুটি বা ফ্লোরের নিচের মাটি ভালোভাবে ভরাট না করার কারণে এই ধসের ঘটনা ঘটেছে। এ ঘটনার পর বিদ্যালয়ের অন্যান্য শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে সাময়িক আতঙ্ক দেখা দেয়। বিদ্যালয় কর্তৃপক্ষ ঘটনাটি খতিয়ে দেখে দ্রুত সংস্কারের আশ্বাস দিয়েছে।

সার্চটুডে

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x