সার্চটুডে

স্মৃতিতে অম্লান মরহুম ফখরুল আমীন সরকার- শোকসন্তপ্ত শুভানুধ্যায়ীগণ

জানাযাকালীন নেয়া ছবি

“কিছু মানুষ চলে যান, কিন্তু চলে যান না; তারা  ধ্রুবতারার মতো জ্বলজ্বল করেন।”

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার আঠারবাড়ী ইউনিয়নের বিষ্ণুপুর সরকারবাড়ির কৃতী সন্তান, সাবেক ছাত্রনেতা, পরিচ্ছন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব, সমাজসেবক ও সর্বজনশ্রদ্ধেয় মানুষ ফখরুল আমীন সরকার গত ১৮ জুলাই ঢাকায় নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন। তাঁর মৃত্যুতে পরিবার, আত্মীয়স্বজন, সহকর্মী, রাজনৈতিক সহযোদ্ধা, শুভানুধ্যায়ী এবং আঠারবাড়ীসহ সমগ্র ঈশ্বরগঞ্জে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

ছাত্রজীবন থেকেই নেতৃত্বগুণ, শৃঙ্খলাবোধ, মানবিকতা ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের জন্য পরিচিত ছিলেন ফখরুল আমীন সরকার। সৌজন্যপূর্ণ আচরণ, সততা, বিনয় এবং মানুষের প্রতি আন্তরিক দায়বদ্ধতার কারণে তিনি রাজনৈতিক পরিচয়ের গণ্ডি পেরিয়ে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও ভালোবাসা অর্জন করেন। সামাজিক, শিক্ষামূলক ও মানবিক নানা উদ্যোগে তাঁর নীরব কিন্তু গুরুত্বপূর্ণ অবদান আজও স্মরণ করছেন স্থানীয়রা।

তাঁর মৃত্যুতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও শোক ও স্মৃতিচারণের ঢল নেমেছে।

ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনের সংসদ সদস্য লুৎফুল্লাহেল মাজেদ বাবু এক শোকবার্তায় বলেন, “কিছু কিছু মানুষের বিদায় আত্মাকে ভেঙে দিয়ে যায়। অনেক কৃতজ্ঞতা জানানোর ছিল, অনেক কিছুই করার ছিল। ভালো থাকবেন পরপারে। আমার নির্বাচন এবং কঠিন সময়ে আপনার পাশে থাকা আমাকে আজীবন ঋণী করে রাখবে।” তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

অনলাইন্যাক্টিভিস্ট ও শিক্ষানুরাগী মিয়া সুলেমান বলেন, “আর কেউ হয়তো আমাকে সেই স্নেহভরা কণ্ঠে বলবে না—‘সুলেমান বাবা, তুমি কেমন আছো?’ রক্তের সম্পর্ক না থাকলেও ভালোবাসা, স্নেহ ও আন্তরিকতায় তিনি ছিলেন আমার আপনজনেরও আপন। তাঁর প্রস্থান শুধু একটি পরিবারের নয়, অসংখ্য মানুষের অভিভাবকসুলভ একজন মানুষকে হারানোর বেদনা।”

মরহুমের কর্মস্থলের কর্ণধার এম জে আলম জানান, কুয়ালালামপুরে যাওয়ার আগে ফখরুল আমীন সরকার তাঁর সঙ্গে শেষবারের মতো দেখা করে বিদায় নিয়েছিলেন। পরে বিদেশে পৌঁছে সহকর্মীর মৃত্যুসংবাদ পেয়ে তিনি ও তাঁর পরিবার বাকরুদ্ধ হয়ে পড়েন। তিনি বলেন, গত এক বছরে সততা, দায়িত্বশীলতা, অমায়িক ব্যবহার ও পরোপকারী মনোভাবের কারণে ফখরুল আমীন সরকার প্রতিষ্ঠানের সবার প্রিয় হয়ে উঠেছিলেন। “আজ আমি হারালাম একজন বিশ্বস্ত সহকর্মী, একজন প্রিয় বন্ধু ও একজন স্নেহের ছোট ভাই। সবচেয়ে বেশি কষ্ট হচ্ছে তাঁর ছোট ছোট সন্তানদের কথা ভেবে। এই ক্ষতি কখনো পূরণ হওয়ার নয়।”

অ্যাসিস্ট্যান্ট প্রফেসর (প্লাস্টিক সার্জারি) প্রদীপ দাস সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক আবেগঘন স্ট্যাটাসে লেখেন, “মৃত্যু অবশ্যম্ভাবী, তাই বলে এত তাড়া ছিল তোমার। কত প্ল্যান-পরিকল্পনা করে রেখে ছিলাম, আর তুমি চলে গেলে বন্ধু। সেই স্কুলজীবন থেকে একসঙ্গে চলা, আড্ডা-ঘোরাফেরা—এমনকি গতকাল সকালেও কথা হলো, আর আজ সকালে তুমি নেই। কেমন করে মেনে নিই তোমার এই চলে যাওয়া। তুমি তো স্বার্থপর ছিলে না, আজ কেন এমন করলে! যেখানেই থাকো, ভালো থাকো বন্ধু। হে ঈশ্বর, তাঁর পরিবারকে এই শোক বহনের শক্তি দাও।”

এদিকে ৪নং আঠারবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুবের আলম রূপক ফেসবুকে শোক প্রকাশ করে লেখেন, “আমরা রাজনৈতিকভাবে ভিন্ন মতাদর্শের হলেও অনেক স্মৃতির আরেকটি নাম বন্ধু, সাবেক ছাত্রনেতা ফখরুল আমীন সরকার। আজ সকাল ৭টায় ঢাকায় নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজ সন্ধ্যা ৬টায় তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। সবাই জানাজায় অংশ নিয়ে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করার জন্য বিনীত অনুরোধ রইল।”

জানাজায় অংশ নেওয়া স্থানীয়দের ভাষ্য, ফখরুল আমীন সরকার ছিলেন অত্যন্ত অমায়িক ও সহনশীল একজন মানুষ। কোনো বিষয়ে তাঁর সঙ্গে আলোচনা করলে তিনি মনোযোগ দিয়ে শুনতেন, ইতিবাচক মতামত দিতেন এবং যথাসাধ্য সহযোগিতার চেষ্টা করতেন। মানুষের সুখে-দুঃখে পাশে দাঁড়ানো ছিল তাঁর স্বভাব।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, জীবদ্দশায় চলাফেরা, কথাবার্তা কিংবা অজান্তে কোনো আচরণে যদি কারও মনে কষ্ট দিয়ে থাকেন, তবে মহানুভবতার সঙ্গে তাঁকে ক্ষমা করে দেওয়ার জন্য সবার প্রতি অনুরোধ জানানো হয়েছে। একই সঙ্গে এই দুঃসময়ে পাশে থাকা আত্মীয়স্বজন, বন্ধু, শুভানুধ্যায়ী, প্রতিবেশী ও সকল শুভাকাঙ্ক্ষীর প্রতি পরিবারের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।

মৃত্যুকালে ফখরুল আমীন সরকার স্ত্রী, এক পুত্র, এক কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে সর্বস্তরের মানুষ মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

স্মৃতিতে অম্লান মরহুম ফখরুল আমীন সরকার- শোকসন্তপ্ত শুভানুধ্যায়ীগণ

প্রকাশের তারিখ : ১৯ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x