সার্চটুডে

তাড়াইলে নূরানী শিক্ষকদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা

কিশোরগঞ্জের তাড়াইলের রাউতি আতহারুল উলূম হোসাইনিয়া মাদ্রাসায় নূরানী তালীমুল কোরআন বোর্ড চট্টগ্রাম বাংলাদেশের উদ্যোগে একদিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৯ জুলাই) অনুষ্ঠিত এ কর্মশালায় তাড়াইলসহ আশপাশের বিভিন্ন নূরানী ও কওমি মাদ্রাসা থেকে আগত প্রায় দুই শতাধিক শিক্ষক-প্রশিক্ষণার্থী অংশ নেন। দিনব্যাপী প্রশিক্ষণে নূরানী শিক্ষার পাঠদান পদ্ধতি,শুদ্ধ কোরআন তিলাওয়াত,শিশুদের উপযোগী শিক্ষাদান কৌশল এবং পাঠদানের মানোন্নয়ন বিষয়ে হাতে-কলমে দিকনির্দেশনা দেওয়া হয়।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নূরানী তালীমুল কোরআন বোর্ড চট্টগ্রাম বাংলাদেশের সাংগঠনিক সচিব আল্লামা জমির উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন বোর্ডের যুগ্ম মহাসচিব ও পুস্তক সম্পাদক আল্লামা মীর আনিসুর রহমান।

প্রশিক্ষণ শেষে শিক্ষক-প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন জাওয়ার ইমদাদুল উলুম মাদ্রাসার পরিচালক মাওলানা আইনুল ইসলাম,জামিয়াতুল ইসলাহ আল-মাদানিয়ার শিক্ষা সচিব মাওলানা বোরহান উদ্দিন,সেকান্দরনগর সাহেব বাড়ী মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক সৈয়দ আবু সায়েম,তানযিমুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের সহকারী মহাপরিচালক মাওলানা বোরহান উদ্দিন,বোরগাঁও উম্মে সালমা (রা.) কওমি মহিলা মাদ্রাসার পরিচালক মুফতি আব্দুল গনি,জামিয়া রিয়াজুল জান্নাত মাদ্রাসার পরিচালক মাওলানা মুফতি শহিদুল্লাহ এবং দারুল কুরআন মাদ্রাসার পরিচালক হাফেজ মাওলানা এমদাদুল্লাহ।

প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করেন নূরানী তালীমুল কোরআন বোর্ড চট্টগ্রাম বাংলাদেশের সিনিয়র প্রশিক্ষক ও পরিদর্শক মাওলানা এনামুল হক, প্রশিক্ষক আরিফুল ইসলাম ও শোয়েব হাসান। কর্মশালায় বিভিন্ন মাদ্রাসার পরিচালক,শিক্ষক,আলেম-ওলামা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, মানসম্মত নূরানী শিক্ষা নিশ্চিত করতে দক্ষ শিক্ষক তৈরির বিকল্প নেই। নিয়মিত প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষকদের দক্ষতা ও পাঠদানের গুণগত মান বৃদ্ধি পাবে,যা শিশুদের শুদ্ধ কোরআন শিক্ষা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

দিনব্যাপী প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী শিক্ষক-প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

তাড়াইলে নূরানী শিক্ষকদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা

প্রকাশের তারিখ : ১৯ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x