সার্চটুডে

রায়পুরে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে মা সমাবেশ, শিক্ষার্থীদের মাঝে ছাতা বিতরণ

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিতকরণ এবং অভিভাবকদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে একটি মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসন, রায়পুরের উদ্যোগে এবং উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস ও ৮ নং দক্ষিণ চরবংশী ইউনিয়ন পরিষদের সহযোগিতায় আয়োজিত এ সমাবেশে ৮ নং দক্ষিণ চরবংশী ইউনিয়নের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক ও শিক্ষকেরা অংশগ্রহণ করেন।সমাবেশে শিক্ষার্থীদের সুষ্ঠু বিকাশ, মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ এবং বিদ্যালয়মুখী পরিবেশ তৈরিতে অভিভাবক ও শিক্ষকদের সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানের অংশ হিসেবে ৮ নং দক্ষিণ চরবংশী ইউনিয়নের ১০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে উপহার হিসেবে ছাতা বিতরণ করেন রায়পুর উপজেলা নির্বাহী অফিসার জনাব মেহেদী হাসান কাউছার।উপস্থিত অভিভাবক, শিক্ষক ও স্থানীয়রা এ ধরনের উদ্যোগকে শিক্ষার্থীদের উৎসাহিত করার পাশাপাশি প্রাথমিক শিক্ষার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

রায়পুরে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে মা সমাবেশ, শিক্ষার্থীদের মাঝে ছাতা বিতরণ

প্রকাশের তারিখ : ২০ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x