সার্চটুডে

সংসদে পাস হওয়া আইনের ২০ বছর

কারমাইকেলকে বিশ্ববিদ্যালয় করার দাবি কেন আজও অধরা?

কারমাইকেল কলেজ, রংপুর

রংপুরের ঐতিহ্যবাহী কারমাইকেল কলেজকে ঘিরে আবারও আলোচনায় এসেছে 'রংপুর কারমাইকেল বিশ্ববিদ্যালয় আইন, ২০০৬'। সম্প্রতি ময়মনসিংহের আনন্দমোহন কলেজকে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের সম্ভাব্যতা যাচাইয়ের জন্য প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে শিক্ষা মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়ার পর কারমাইকেল কলেজের শিক্ষার্থীদের মধ্যে নতুন করে দাবি উঠেছে—২০০৬ সালে পাস হওয়া আইন বাস্তবায়ন করা হোক অথবা কলেজটির সার্বিক উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেওয়া হোক।

সামাজিক যোগাযোগমাধ্যমে শিক্ষার্থীরা প্রশ্ন তুলছেন, একই সময়ে দেশের বিভিন্ন অঞ্চলে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ বাস্তবায়িত হলেও কারমাইকেল কলেজকে ঘিরে প্রণীত আইন কেন বাস্তবায়ন করা হয়নি।

জাতীয় সংসদে পাস হওয়া ২০০৬ সালের আইনে ছিল 'রংপুর কারমাইকেল বিশ্ববিদ্যালয় আইন, ২০০৬ (৪৫ নং আইন)'-এ কারমাইকেল কলেজকে কেন্দ্র করে একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিধান রাখা হয়েছিল। আইনে উল্লেখ ছিল—

• কারমাইকেল কলেজ বিলুপ্ত হয়ে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত হবে।

• কলেজের সকল স্থাবর-অস্থাবর সম্পদ, তহবিল ও উন্নয়ন প্রকল্প বিশ্ববিদ্যালয়ের অধীনে যাবে।

• জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি বাতিল হয়ে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে গণ্য হবেন।

• চলমান শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম সম্পন্ন করতে বিশেষ ব্যবস্থা থাকবে।

• শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের জন্য পৃথক প্রশাসনিক ও নিয়োগসংক্রান্ত বিধান থাকবে।

তবে পরবর্তীতে এই আইন কার্যকর না হয়ে নতুন আইনের মাধ্যমে প্রতিষ্ঠিত হয় রংপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যা বর্তমানে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় নামে পরিচিত। ফলে কারমাইকেল কলেজ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন সরকারি কলেজ হিসেবেই থেকে যায়।

আনন্দমোহন কলেজের উদ্যোগে নতুন করে প্রশ্ন

সম্প্রতি প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক চিঠিতে ময়মনসিংহের আনন্দমোহন কলেজকে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের সম্ভাব্যতা যাচাইয়ের জন্য শিক্ষা মন্ত্রণালয়কে নির্দেশনা দেওয়া হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে কারমাইকেল কলেজের শিক্ষার্থীরা বলছেন, যখন অন্য একটি ঐতিহ্যবাহী কলেজের বিষয়ে সরকার নতুন করে উদ্যোগ নিচ্ছে, তখন ২০০৬ সালে আইন পাস হওয়া কারমাইকেল কলেজের বিষয়টিও পুনর্বিবেচনা করা উচিত।

শিক্ষার্থীদের মতে, কারমাইকেল কলেজ উত্তরাঞ্চলের উচ্চশিক্ষার অন্যতম প্রাণকেন্দ্র। প্রতি বছর হাজারো শিক্ষার্থী এখানে অধ্যয়ন করলেও দীর্ঘদিন ধরে নানা সংকট বিদ্যমান।

তাদের দাবিগুলোর মধ্যে রয়েছে—

• ২০০৬ সালের আইনের আলোকে কারমাইকেল কলেজকে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের উদ্যোগ।

• তা সম্ভব না হলে কলেজের জন্য বিশেষ উন্নয়ন প্রকল্প গ্রহণ।

• আবাসন সংকট দূর করতে নতুন ছাত্র ও ছাত্রী হল নির্মাণ।

• বার্ষিক বাজেট বৃদ্ধি।

• আধুনিক গবেষণাগার ও গ্রন্থাগার স্থাপন।

• শিক্ষক সংকট দূর করে নতুন নিয়োগ।

• শিক্ষার্থীদের যাতায়াত সুবিধা বৃদ্ধি।

• ক্যাম্পাসের অবকাঠামোগত উন্নয়ন এবং একাডেমিক পরিবেশ আধুনিকায়ন।

সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে তুমুল আলোচনার জন্ম নিয়েছে আনন্দমোহন কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের সম্ভাব্যতা যাচাইয়ের সরকারি চিঠি প্রকাশের পর থেকেই ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে কারমাইকেল কলেজের শিক্ষার্থীরা ২০০৬ সালের আইন তুলে ধরে নিজেদের মতামত প্রকাশ করছেন।

অনেকেই লিখছেন, "যে আইন সংসদে পাস হয়েছিল, তার বাস্তবায়ন কোথায়?" আবার অনেকে বলছেন, "বিশ্ববিদ্যালয় সম্ভব না হলে অন্তত উত্তরবঙ্গের এই ঐতিহ্যবাহী কলেজকে দেশের অন্যতম আধুনিক সরকারি কলেজে রূপান্তর করা হোক।"

এখন শিক্ষার্থীরা প্রত্যাশা করছেন এ পর্যন্ত কারমাইকেল কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর বা ২০০৬ সালের আইন পুনরায় বাস্তবায়নের বিষয়ে সরকারের পক্ষ থেকে নতুন কোনো ঘোষণা আসেনি। তবে আনন্দমোহন কলেজ নিয়ে সাম্প্রতিক সরকারি উদ্যোগের পর কারমাইকেল কলেজের শিক্ষার্থীরা আশা করছেন, তাদের দীর্ঘদিনের দাবিও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

কারমাইকেলকে বিশ্ববিদ্যালয় করার দাবি কেন আজও অধরা?

প্রকাশের তারিখ : ২০ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x