সার্চটুডে

জার্মানিতে উচ্চশিক্ষার দারুণ সুযোগ, সাংবাদিকতা ও গবেষণায় মিলবে আকর্ষণীয় বৃত্তি

ছবি: সংগৃহীত

জার্মানিতে উচ্চশিক্ষার স্বপ্ন দেখা আন্তর্জাতিক শিক্ষার্থী, পিএইচডি গবেষক এবং সাংবাদিকতায় আগ্রহীদের জন্য দারুণ এক বৃত্তির সুযোগ নিয়ে এসেছে দেশটির হান্স সাইডেল ফাউন্ডেশন। ২০২৭ সালের স্কলারশিপ কর্মসূচির আওতায় নির্বাচিত শিক্ষার্থীদের মাসে সর্বোচ্চ ১ হাজার ৬৫০ ইউরো বা প্রায় ২ লাখ ৩২ হাজার টাকা পর্যন্ত আকর্ষণীয় বৃত্তি প্রদান করা হবে। গবেষণা ও সাংবাদিকতার পাশাপাশি আবেদনকারীদের সামাজিক দায়বদ্ধতা, স্বেচ্ছাসেবামূলক কাজ এবং গণতান্ত্রিক মূল্যবোধকে এই বৃত্তির ক্ষেত্রে বিশেষভাবে মূল্যায়ন করা হবে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

এই স্কলারশিপের অধীনে স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীরা প্রতি মাসে সর্বোচ্চ ৯৯২ ইউরো (প্রায় ১ লাখ ৪০ হাজার টাকা) এবং পিএইচডি গবেষকরা মাসিক ১ হাজার ৬৫০ ইউরো (প্রায় ২ লাখ ৩২ হাজার টাকা) ভাতা পাবেন। এর বাইরেও আনুষঙ্গিক পড়াশোনার খরচ বাবদ প্রত্যেককে প্রতি মাসে আরও ৩০০ ইউরো (প্রায় ৪২ হাজার টাকা) করে স্টাডি অ্যালাউন্স হিসেবে দেওয়া হবে। পাশাপাশি স্বাস্থ্যবিমার জন্য সর্বোচ্চ ১০২ ইউরো (প্রায় ১৪ হাজার ৪০০ টাকা) পর্যন্ত ভর্তুকি পাওয়ার সুযোগ থাকছে নির্বাচিত শিক্ষার্থীদের জন্য।

জার্মানিতে উচ্চশিক্ষা বা পিএইচডি গবেষণায় ইচ্ছুক যেকোনো আন্তর্জাতিক শিক্ষার্থী শর্ত সাপেক্ষে এই বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। তবে ভালো একাডেমিক ফলাফল ও সুনির্দিষ্ট ক্যারিয়ার পরিকল্পনার পাশাপাশি স্বেচ্ছাসেবামূলক কাজের বাস্তব অভিজ্ঞতা থাকলে সেটি মূল্যায়নের ক্ষেত্রে প্রার্থীকে এগিয়ে রাখবে। সাংবাদিকতায় আগ্রহীদের জন্য এই বৃত্তি একটি বিশেষ সুযোগ হিসেবে বিবেচিত হচ্ছে। সংবাদ, টেলিভিশন, রেডিও বা মাল্টিমিডিয়ায় কাজের অভিজ্ঞতা রয়েছে—এমন প্রার্থীরা নিজেদের সর্বোচ্চ পাঁচটি কাজের নমুনা বা লিংক জমা দিয়ে আবেদন করতে পারবেন। বিশেষ করে যাঁদের শিক্ষাজীবনের সঙ্গে গণমাধ্যম, জনসংযোগ বা নাগরিক সাংবাদিকতার সরাসরি সমন্বয় রয়েছে, তাঁদের জন্য এই কর্মসূচিকে অত্যন্ত উপযোগী হিসেবে উল্লেখ করা হয়েছে।

অন্যদিকে, পিএইচডি গবেষকদের ক্ষেত্রে মানসম্মত গবেষণা-প্রস্তাব, একাডেমিক সুপারিশপত্র এবং সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ততার প্রমাণপত্র জমা দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। তবে আবেদনকারীদের ভাষাগত যোগ্যতার ক্ষেত্রে কঠোর শর্ত আরোপ করেছে কর্তৃপক্ষ। জার্মান ভাষায় অন্তত ‘বি-২’ (B2) স্তরের দক্ষতার প্রমাণপত্র ছাড়া কোনো আবেদনই গ্রহণ করা হবে না। পাশাপাশি জনকল্যাণমূলক স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণের প্রমাণও আবেদনের সঙ্গে যুক্ত থাকতে হবে।

আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ অনলাইনে সম্পন্ন করতে হবে। আবেদনের ক্ষেত্রে নির্ধারিত ফরমের পাশাপাশি শিক্ষাগত সনদ, ট্রান্সক্রিপ্ট, বৈধ পাসপোর্ট, হালনাগাদ সিভি, পার্সোনাল স্টেটমেন্ট এবং একাডেমিক সুপারিশপত্রের মতো প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে। কর্তৃপক্ষ স্পষ্টভাবে জানিয়েছে, একাডেমিক সুপারিশপত্র ছাড়া অসম্পূর্ণ আবেদন বা স্বেচ্ছাসেবামূলক কাজের তথ্যবিহীন ফরম কোনোভাবেই মূল্যায়নের জন্য বিবেচনা করা হবে না।

আগামী ১৫ ডিসেম্বর (২০২৬) থেকে ১৫ জানুয়ারি (২০২৭) পর্যন্ত নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করে এই বৃত্তির জন্য দ্বিতীয় দফার আবেদন করা যাবে। শেষ মুহূর্তের কারিগরি জটিলতা এড়াতে আগ্রহী প্রার্থীদের আগে থেকেই প্রয়োজনীয় সব নথিপত্র প্রস্তুত করে রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

জার্মানিতে উচ্চশিক্ষার দারুণ সুযোগ, সাংবাদিকতা ও গবেষণায় মিলবে আকর্ষণীয় বৃত্তি

প্রকাশের তারিখ : ২১ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x