সার্চটুডে

ভাঙ্গুড়ায় মোবাইল কোর্টে ৫১টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ, ধ্বংস

পাবনার ভাঙ্গুড়া উপজেলার কাজিটোল, বেতুয়ান, দিলপাশার ও মাগুড়া এলাকায় নিষিদ্ধ চায়না দুয়ারী জাল ব্যবহার করে মৎস্য ও জলজ প্রাণী ধ্বংসের অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।

মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) বিকেল ৫টায় পরিচালিত এ অভিযানে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হয়।

অভিযানকালে বিভিন্ন স্থান থেকে ৫১টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ করা হয়। পরে জব্দকৃত জালগুলো জনসম্মুখে ধ্বংস করা হয়। জব্দ করা জালগুলোর আনুমানিক বাজারমূল্য ২ লাখ ৪ হাজার টাকা।

অভিযান পরিচালনায় উপস্থিত ছিলেন ভাঙ্গুড়া উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আলী আজম এবং ভাঙ্গুড়া থানার এসআই (নি.) নাইমুর রহমান।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, নিষিদ্ধ চায়না দুয়ারী জাল ব্যবহারের ফলে দেশীয় মাছের প্রজনন মারাত্মকভাবে ব্যাহত হয় এবং ছোট মাছ, রেণুপোনা ও বিভিন্ন জলজ প্রাণী নির্বিচারে নিধনের শিকার হয়। মৎস্যসম্পদ সংরক্ষণ এবং জীববৈচিত্র্য রক্ষায় এ ধরনের জালের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলে তারা জানান।

এ সময় জেলেদের আইন মেনে বৈধ জাল ব্যবহারের আহ্বান জানিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলেন, দেশের মৎস্যসম্পদ রক্ষায় সকলের সচেতন অংশগ্রহণ অত্যন্ত জরুরি।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

ভাঙ্গুড়ায় মোবাইল কোর্টে ৫১টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ, ধ্বংস

প্রকাশের তারিখ : ২১ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x