বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থী উচ্ছ্বাস কর্মকার তার মেসের নিজ কক্ষে আত্মহত্যা করেছেন। তিনি বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
২১ জুলাই মঙ্গলবার, রাত সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয় সংলগ্ন ইটের ভাটা রাস্তায় খালপাড় পার্শ্ববর্তী একটি মেস থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
ঘটনাস্থলে প্রক্টরিয়াল বডি ও পুলিশ উপস্থিত হয়ে উক্ত শিক্ষার্থীর ঘরের দরজা ভিতর থেকে বন্ধ পায়। তারপর দরজা ভেঙে ভিতরে ঢুকে তার ঝুলন্ত লাশ দেখতে পায়। নিহত শিক্ষার্থীর সহপাঠীরা তার মেসে এসে কান্নায় ভেঙে পড়েন।
তার সহপাঠীদের মতে তিনি মিশুক ও হাস্যোজ্জ্বল ছিলেন, তবে হঠাৎ আত্মহত্যার কারণ খুজে পাচ্ছেন না তারা। একাধিক শিক্ষার্থী সূত্রে জানা যায়, তিনি একটি আলাদা কক্ষ ভাড়া নিয়ে থাকতেন এবং অন্যদের সাথে সচরাচর দেখা-সাক্ষাত হত না। টানা কয়েক দিন যাবৎ তিনি তার রুম থেকে বের হচ্ছিলেন না এবং তার কোনো খোজ পাওয়া যাচ্ছিল না, এমনকি তার পরিবার থেকে ফোন করা হলেও সেই ফোন রিসিভ করছিলেন না।
ঐ মেসেরই একজন শিক্ষার্থী বলেন, ভিতরে যে সে আত্মহত্যা করেছে তা আমি বুঝতে পারিনি। কিন্তু তার এক বন্ধু কয়েকদিন যাবৎ তার খোজ না পেয়ে তাকে দেখতে আসে। সেই বন্ধু আমাকে জানায় তার ঘর থেকে পচা গন্ধ আসছে। তারপর আমি দরজায় এসে নক করি, বারান্দার দিক দিয়ে গিয়েও অনেক নক করি, কিন্তু দরজা খুলে নি। পরে বুঝতে পারি হয়তো আত্মহত্যা করেছে।
বরিশাল বন্দর থানা থেকে পুলিশ ও বিশ্ববিদ্যালয় প্রশাসন এসে ঘটনাস্থল সরেজমিনে পর্যবেক্ষণ করেছে। নিহতের বিষয়ে ও আত্মহত্যার ঘটনার যাবতীয় তথ্য সংগ্রহ শেষে লাশ ময়নাতদন্তের উদ্দেশ্যে শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হবে।
মতামত