সার্চটুডে

র‍্যাগিং: বন্ধুত্ব নয়, আতঙ্কের আরেক নাম

AI প্রতীকী ছবি

নিজেদের স্বপ্ন পূরণের আকাঙ্ক্ষা নিয়ে প্রতিবছর হাজারো বিদ্যার্থী দেশের বিভিন্ন স্বনামধন্য কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। নতুন ক্যাম্পাস, নতুন বন্ধু, নতুন পরিবেশ- সবকিছু মিলিয়ে যেন তাদের জীবনের নতুন অধ্যায়ের সূচনা ঘটে। কিন্তু এই যাত্রার শুরুটাই যেন অনেক শিক্ষার্থীর ভবিষ্যৎ এ ভয়াবহ প্রভাব ফেলে। মুখোমুখি হতে হয় এক তিক্ত অভিজ্ঞতার, যার নাম র‌্যাগিং বা পরিচয়পর্ব। একে পরিচিত হওয়ার মাধ্যম বলা হলেও বাস্তবে এটি মানসিক নির্যাতন, অপমান এবং কখনো কখনো শারীরিক সহিংসতার রূপ নেয়। এসবের কারণে আত্মহত্যা অব্ধি করতে বাধ্য হন অনেকে। আবার অনেকে মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েন।

র‌্যাগিং বলতে যা বোঝানো হয়ে থাকে তা হলো সাধারণত সিনিয়র শিক্ষার্থীদের দ্বারা নবীন বা সদ্য ভর্তি হওয়া শিক্ষার্থীদের সঙ্গে এমন আচরণ, যা তাদের ইচ্ছার বিরুদ্ধে চাপিয়ে দেওয়া হয়। এর মধ্যে থাকতে পারে অশোভন প্রশ্ন, অস্বস্তিকর কাজ করানো, প্রকাশ্যে অপমান করা, ভয়ভীতি প্রদর্শন কিংবা শারীরিক নির্যাতন। এটিকে "ক্যাম্পাস সংস্কৃতি" বলে স্বাভাবিক করার চেষ্টা করা হলেও একজন শিক্ষার্থীর মানসিক স্বাস্থ্যের ওপর দীর্ঘস্থায়ী প্রভাব ফেলে।

বিশেষজ্ঞদের মতে, র‌্যাগিংয়ের কারণে অনেক শিক্ষার্থী উদ্বেগ, বিষণ্ন্তা, আত্মবিশ্বাসহীনতা এবং সামাজিক বিচ্ছিন্নতার মতো সমস্যায় ভুগতে শুরু করে। কেউ কেউ ক্লাসে যেতে অনীহা প্রকাশ করে, আবার কেউ শিক্ষাজীবনই ছেড়ে দেওয়ার কথা ভাবতে বাধ্য হয়। একটি ভয়ভীতির পরিবেশ কখনোই সুস্থ শিক্ষা-সংস্কৃতির অংশ হতে পারে না বলে মনে করেন তারা।

র‌্যাগিংয়ের পেছনে বিবিধ কারণ কাজ করে। এর অন্যতম কারণগুলোর মধ্যে ক্ষমতার অপব্যবহার, অতীতে নিজের সঙ্গে ঘটে যাওয়া ঘটনার প্রতিশোধ নেওয়ার মানসিকতা, ভুল ঐতিহ্যকে ধরে রাখা এবং সচেতনতার অভাব । অধিকাংশ ক্ষেত্রে আশপাশের শিক্ষার্থীরা ঘটনাটি দেখেও প্রতিবাদ করেন না। এমনকি বিশ্ববিদ্যালয় প্রশাসন সব জেনে বুঝেও এর বিরুদ্ধে কঠোর আইন প্রয়োগ করেন না। এই নীরবতাই অপরাধীদের যেন আরও সাহসী করে তোলে।

দেশের অনেক শিক্ষাপ্রতিষ্ঠান ইতোমধ্যে র‌্যাগিং প্রতিরোধে কঠোর অবস্থান নিয়েছে। অ্যান্টি-র‌্যাগিং কমিটি গঠন, অভিযোগ গ্রহণের ব্যবস্থা, শিক্ষার্থীদের সচেতনতামূলক কার্যক্রম এবং দোষীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেওয়া হচ্ছে। তবে শুধু প্রশাসনিক পদক্ষেপই যথেষ্ট নয়; বরং শিক্ষার্থী, শিক্ষক এবং অভিভাবকদের সম্মিলিত দায়িত্ববোধও একই সাথে প্রয়োজন।

সিনিয়র-জুনিয়র সম্পর্ক হবে পারস্পরিক শ্রদ্ধাশীল, সহযোগিতা ও বন্ধুত্বের ভিত্তিতে গড়ে উঠবে ক্যাম্পাস। এসবের মাধ্যমেই একটি ক্যাম্পাস হবে নিরাপদ ও প্রাণবন্ত। নতুন শিক্ষার্থীদের স্বাগত জানানো যেতে পারে পরিচিতিমূলক অনুষ্ঠান, সাংস্কৃতিক আয়োজন কিংবা সহায়ক কার্যক্রমের মাধ্যমে। এতে পারস্পরিক সম্পর্ক দৃঢ় হবে, আবার কোনো শিক্ষার্থীকে অপমান বা ভয়ভীতির মুখেও পড়তে হবে না।

র‌্যাগিং শুধুমাত্র একটি ব্যক্তিগত সমস্যা নয়; এটি শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ, মূল্যবোধ এবং মানবিকতার সঙ্গে জড়িত একটি সামাজিক সমস্যা। একটি নিরাপদ শিক্ষাঙ্গন গড়ে তুলতে হলে র‌্যাগিংকে "মজা" বা "প্রথা" হিসেবে নয়, বরং একটি অনাকাঙ্ক্ষিত আচরণ হিসেবে বিবেচনা করতে হবে। কারণ শিক্ষা প্রতিষ্ঠানের প্রকৃত পরিচয় নির্ধারিত হয় সেখানে জ্ঞানচর্চার পাশাপাশি মানবিকতা, সম্মান ও সহমর্মিতার চর্চার মাধ্যমে। নতুন শিক্ষার্থীদের মুখে ভয় নয়, হাসি থাকুক-এমন একটি শিক্ষাঙ্গন গড়ে তোলাই হওয়া উচিত আমাদের সবার অঙ্গীকার।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

র‍্যাগিং: বন্ধুত্ব নয়, আতঙ্কের আরেক নাম

প্রকাশের তারিখ : ২২ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x