কপিলমুনিতে শিশুশ্রম, স্কুল থেকে ঝরে পড়া ও বাল্য বিবাহ মুক্ত ঘোষণা করার লক্ষ্যে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর সাথে গণমাধ্যম কর্মীদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বেলা ১১ টায় কপিলমুনি মেহেরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের বীর মুক্তিযোদ্ধা মোড়ল আব্দুস সালাম মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভপতিত্ব করেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর পাইকগাছা এরিয়া ডেভেলপমেন্ট ম্যানেজার বিপ্লব ইসহাক সরদার।
প্রোগ্রাম অফিসার শিল্পী রায়ের সঞ্চালনায় বক্তব্য রাখেন কপিলমুনি সিটি প্রেসক্লাবের সভাপতি এম আজাদ হোসেন, কপিলমুনি প্রেসক্লাবের আহবায়ক এইচ এম শফিউল ইসলাম, সাবেক সহ সভাপতি জি এম আসলাম হোসেন, কপিলমুনি সিটি প্রেসক্লাবের সহ-সভাপতি জি এম এমদাদ, সাঃ সম্পাদক পলাশ কর্মকার, সিনিয়র সাংবাদিক শেখ দীন মাহমুদ, ওয়ার্ল্ড ভিশনের ফ্যাসিলিটেটঁর সঞ্জয় দাশ (ওয়াশ), প্রকাশ দাশ (সি.ই.পি), মোঃ রাকিবুল ইসলাম (সি.ই.পি), নাদিয়া সুলতানা (এইচ এন ডব্লিউ) প্রমূখ।
মতামত