সার্চটুডে

পরিবারের অজান্তে বোনের বিয়ে অভিমানে লামায় যুবকের আত্মহত্যা

পরিবারের অজান্তে বোনের বিয়ে অভিমানে লামায় যুবকের আত্মহত্যা।

বান্দরবানের লামা পৌরসভায় পরিবারের অজান্তে ছোট বোনের পালিয়ে বিয়ের ঘটনায় মানসিকভাবে ভেঙে পড়ে এক যুবক আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে পুলিশ।

বুধবার (২২ জুলাই) রাত আনুমানিক ১২টা ২০ মিনিটে লামা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের চেয়ারম্যানপাড়ার আনোয়ারার ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম মো. হাসান (২৫)। তিনি চট্টগ্রামের পটিয়া উপজেলার কোলাগাঁও টেক এলাকার বাসিন্দা। সম্প্রতি তিনি লামা পৌরসভার চেয়ারম্যানপাড়ায় একটি ভাড়া বাসায় বসবাস করছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, হাসানের ছোট বোন একই এলাকার এক যুবকের সঙ্গে পরিবারের অজান্তে পালিয়ে গিয়ে বিয়ে করেন। এ ঘটনায় তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। একপর্যায়ে অভিমান করে নিজ কক্ষের বাঁশের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

খবর পেয়ে লামা থানার এসআই (নিঃ) মো. নাজমুল কবির সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ বান্দরবান সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

লামা থানা পুলিশ জানায়, প্রাথমিকভাবে এটি আত্মহত্যার ঘটনা বলে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন এবং তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

পরিবারের অজান্তে বোনের বিয়ে অভিমানে লামায় যুবকের আত্মহত্যা

প্রকাশের তারিখ : ২২ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x