সার্চটুডে

উন্নয়নের স্রোতে গরিবই ভাসছে!

 উন্নয়নের স্রোতে গরিবই ভাসছে!

দারিদ্র বৃদ্ধি নিয়ে সাম্প্রতিক এক জরিপে এমন চিত্র সামনে এসেছে, যা নিঃসন্দেহে এক গভীর উদ্বেগের বিষয়। উন্নয়ন ও প্রবৃদ্ধির বহুল প্রচারিত সাফল্যের অন্তরালে এমন এক বাস্তবতা লুকিয়ে আছে, যা রাষ্ট্রের অর্থনৈতিক ভিত্তি ও সামাজিক কাঠামো উভয়কেই নড়বড়ে করে তুলতে পারে। 

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সর্বশেষ সরকারি তথ্য অনুযায়ী দেশের দারিদ্র্যের হার ছিল ১৮.৭ শতাংশ। তবে পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টারের ২০২৫ সালের এক জরিপে দারিদ্র্যের হার প্রায় ২৭.৯৩ শতাংশে পৌঁছানোর ইঙ্গিত দিয়েছে। যদিও বা এটি বিবিএসের সরকারি পরিসংখ্যান নয়, তবু জরিপটি দেশের অর্থনৈতিক বাস্তবতা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে। 

এই নয় শতাংশের ব্যবধান কেবল একটি পরিসংখ্যান নয়—এটি লক্ষ লক্ষ পরিবারের দুর্দশা, অপূর্ণ আহার, অনিশ্চিত ভবিষ্যৎ এবং বিপর্যস্ত জীবনের স্পষ্ট প্রতিচ্ছবি। অর্থনীতিবিদরা মূলত যে তিনটি কারণে এই ঊর্ধ্বগতি দেখছেন-অব্যাহত মূল্যস্ফীতি, আয়-স্থবিরতা এবং কর্মসংস্থানের ঘাটতি- তা অস্বীকার করার অবকাশ নেই। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের লাগামহীন মূল্যবৃদ্ধি সাধারণ মানুষের জীবনযাত্রাকে দুর্বিষহ করে তুলেছে। গত দুই বছরে বাজারে এমন কোনো পণ্য নেই, যার দাম স্থির থাকছে।

 অন্যদিকে, শ্রমমূল্য এবং আয় প্রায় অপরিবর্তিত। ফলে মজুরি-ভিত্তিক পরিবারগুলো প্রতিদিনই দারিদ্র্যের নতুন সীমানায় প্রবেশ করছে। কোভিড-পরবর্তী সময়ে অনেক ক্ষুদ্র ব্যবসা ও অনানুষ্ঠানিক খাতের কাজ পুরোপুরি ঘুরে দাঁড়াতে পারেনি। অনেক মানুষ এখনও আগের মতো আয় করতে পারছেন না। 

ফলে নিম্নআয়ের জনগোষ্ঠী আবারও দারিদ্র্যের ফাঁদে আটকে পড়ছে। অর্থনীতি বিশ্লেষকরা বলেন, “মজুরি ও মূল্যস্ফীতির মধ্যে যে বিশাল ফারাক তৈরি হয়েছে, তা বাস্তবে মানুষের আয়কে কমিয়ে দিচ্ছে। ফলে দরিদ্র মানুষ তো বটেই, মধ্যবিত্ত শ্রেণিও এখন ঝুঁকির মুখে।”বিবিএসের তথ্য বলছে, দারিদ্র্য বৃদ্ধির সবচেয়ে বেশি প্রভাব পড়েছে গ্রামাঞ্চলে। গ্রামাঞ্চলে এই হার ২০.৫ শতাংশ। কৃষি উৎপাদনের ব্যয় বেড়ে গেলেও কৃষকরা ফসলের ন্যায্য মূল্য পাচ্ছেন না। ফলে তাদের হাতে সঞ্চয় বা বিনিয়োগের সুযোগ কমছে। অপরদিকে শহরাঞ্চলে দারিদ্র্যের এই হার ১৪.৭ শতাংশ। 

শহরাঞ্চলে বাড়িভাড়া, পরিবহন খরচ ও খাদ্যদ্রব্যের দাম বৃদ্ধির কারণে নিম্নবিত্ত ও নিম্ন-মধ্যবিত্ত শ্রেণি কঠিন অবস্থায় পড়েছে। সরকারি নীতিনির্ধারকরা বলছেন, এই পরিস্থিতি সামলাতে সামাজিক সুরক্ষা কর্মসূচি জোরদার করার উদ্যোগ নেওয়া হয়েছে। দারিদ্র্য নিরসনে নগদ সহায়তা, খাদ্য সহায়তা ও গ্রামীণ কর্মসংস্থান প্রকল্পের পরিধি বাড়ানোর পরিকল্পনা করা হয়েছে। পরিকল্পনা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, “বর্তমান বাজেটে দারিদ্র্য মোকাবেলায় বরাদ্দ বাড়ানোর বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয়েছে। তবে এটি শুধু অর্থনৈতিক নয়, সামাজিক সমস্যাও-তাই বহুমাত্রিক পদক্ষেপ প্রয়োজন।” অর্থনীতি বিশ্লেষকদের মতে, দারিদ্র্য হ্রাসে শুধু সামাজিক সহায়তা যথেষ্ট নয়। 

প্রয়োজন টেকসই অর্থনৈতিক পরিকল্পনা-যার মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সম্ভব হবে। একই সঙ্গে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কার্যকর বাজার তদারকি ও সঠিক আমদানি নীতি গ্রহণ জরুরি। অর্থনীতি বিশ্লেষকরা বলেন, “দারিদ্র্য কেবল একটি পরিসংখ্যান নয়; এটি মানুষের জীবনের মান, সুযোগ ও মর্যাদার সঙ্গে সম্পর্কিত। তাই এ প্রবণতা রোধে সমন্বিত উদ্যোগ ছাড়া বিকল্প পথ নেই। ‘‘বাংলাদেশ একসময় দারিদ্র্য হ্রাসের সাফল্যে দক্ষিণ এশিয়ার উদাহরণ ছিল। কিন্তু সাম্প্রতিক উল্টো প্রবণতা সেই অর্জনে ধাক্কা দিয়েছে।

 এখনই সঠিক নীতি ও কার্যকর পদক্ষেপ গ্রহণ না করলে এই বৃদ্ধি অর্থনীতির স্থিতিশীলতাকে বিপন্ন করতে পারে এবং দেশের সার্বিক উন্নয়ন অর্জনের পথে বড় বাধা হয়ে দাঁড়াবে বলে ধারনা করা হচ্ছে। সমন্বিত উদ্যোগ ছাড়া দারিদ্র্য হ্রাসে অর্জিত সাফল্য কেবল কাগজে সীমাবদ্ধ থেকে যাবে, বাস্তবে নয়। তবে মনে রাখতে হবে, দারিদ্র্য যতই বেড়ে যাক- আমাদের সচেতনতা, কঠোর পদক্ষেপ এবং পরিকল্পিত উদ্যোগ থাকলে একদিন দারিদ্র্য ও নিজের ভুল হিসাব নিয়ে মাথা ঘামাবে| অর্থাৎ সমস্যার মাত্রা যতই বাড়ুক না কেন, মানুষ যদি সঠিকভাবে পদক্ষেপ নেয়, তবে সেই সমস্যা নিয়ন্ত্রণে আনা সম্ভব।

দারিদ্র্যের হার বেড়ে গেলে হয়তো আমাদের পকেটে বেশি টাকা থাকবে না, কিন্তু অন্তত আশা করি একদিন দারিদ্র্যও নিজের ভুল হিসাব নিয়ে মাথা ঘামাবে।

লেখকঃ খালিদ বিন খবির

ব্যবস্থাপনা সম্পাদক, সাপ্তাহিক তারার আলো, তারাগঞ্জ, রংপুর 

ই-মেইলঃ khalidbinkhabir1234@gmail.com

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

উন্নয়নের স্রোতে গরিবই ভাসছে!

প্রকাশের তারিখ : ২৩ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে
উন্নয়নের স্রোতে গরিবই ভাসছে!
0:00 0:00
1.0x