সার্চটুডে

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম সাক্লানপাড়ায়

ধসে পড়া ম্রোদের একমাত্র বিদ্যালয় পুনর্নির্মাণে জেলা প্রশাসন

আলীকদমের দুর্গম সাক্লানপাড়ায় ম্রো সম্প্রদায়ের ৩৫ শিক্ষার্থীর একমাত্র স্কুল পুনর্নির্মাণে এগিয়ে এসেছে প্রশাসন।

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম সাক্লানপাড়ায় অতিবৃষ্টিতে ধসে পড়া ম্রো সম্প্রদায়ের ৩৫ শিক্ষার্থীর একমাত্র বেসরকারি প্রাথমিক বিদ্যালয় পুনর্নির্মাণে উদ্যোগ নিয়েছে স্থানীয় প্রশাসন। ইতোমধ্যে বিদ্যালয়টির পুনর্গঠন কাজ শুরু হয়েছে।

জানা গেছে, নয়াপাড়া ইউনিয়নের দুর্গম সাক্লানপাড়ায় বাঁশ ও স্থানীয় উপকরণ দিয়ে নির্মিত বিদ্যালয়টি সাম্প্রতিক অতিবর্ষণে সম্পূর্ণ বিধ্বস্ত হয়। এতে বিদ্যালয়টির শিক্ষা কার্যক্রম বন্ধ হয়ে যায় এবং ৩৫ জন শিক্ষার্থীর পড়ালেখা অনিশ্চয়তার মুখে পড়ে।

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী সায়েদ বিন আব্দুল্লাহ স্থানীয় শিক্ষকদের মাধ্যমে বিষয়টি জানতে পেরে সংশ্লিষ্ট প্রশাসনের নজরে আনেন। পরে মঙ্গলবার (২১ জুলাই) নিজের ফেসবুক পোস্টে বিদ্যালয়টি পুনর্নির্মাণের উদ্যোগের বিষয়টি তুলে ধরেন।

তিনি জানান, দুর্গম পাহাড়ি এলাকায় বসবাসকারী ম্রো সম্প্রদায়ের শিশুদের জন্য এই বিদ্যালয়টি শুধু একটি শিক্ষাপ্রতিষ্ঠান নয়, বরং তাদের শিক্ষার একমাত্র ভরসাস্থল। দুইজন শিক্ষক সেখানে নিয়মিত পাঠদান করতেন।

বিষয়টি জানার পর উপজেলা সদর থেকে প্রতিনিধিদের ঘটনাস্থলে পাঠিয়ে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হয়। পরে বান্দরবানের জেলা প্রশাসকের সঙ্গে যোগাযোগ করলে তাঁর নির্দেশনায় আলীকদম উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) স্থানীয় বাসিন্দাদের সঙ্গে আলোচনা করে বিদ্যালয়টি পুনর্নির্মাণের পরিকল্পনা গ্রহণ করেন।

প্রশাসন জানিয়েছে, আগের বিদ্যালয়টি ঝুঁকিপূর্ণ স্থানে থাকায় নতুন ভবনটি তুলনামূলক নিরাপদ জায়গায় নির্মাণ করা হচ্ছে। ভবন নির্মাণে পাহাড়ি ঐতিহ্যের সঙ্গে সামঞ্জস্য রেখে ট্রাইবাল মোটিফ ব্যবহার করা হবে। পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধুলার জন্যও আলাদা স্থান রাখা হবে।

এছাড়া নতুন বিদ্যালয়ের জন্য বেঞ্চ, টেবিল, চেয়ার, ব্ল্যাকবোর্ডসহ প্রয়োজনীয় শিক্ষা উপকরণ এবং শিক্ষকদের জন্য প্রয়োজনীয় সুবিধা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

সায়েদ বিন আব্দুল্লাহ জানান, বিদ্যালয় নির্মাণে বান্দরবান জেলা প্রশাসনের পক্ষ থেকে টিআর কর্মসূচির আওতায় ৮ টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে, যার বাজারমূল্য প্রায় ৩ লাখ ৫০ হাজার টাকা। এছাড়া প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অব্যবহৃত অর্থ থেকে ৫০ হাজার টাকা এবং ১০ বান্ডেল ৩৪ মিলিমিটার কালার টিনও বরাদ্দ দেওয়া হয়েছে।

সংশ্লিষ্টরা আশা করছেন, দ্রুত সময়ের মধ্যে বিদ্যালয়টির নির্মাণকাজ শেষ হলে উন্নত পরিবেশে পুনরায় পাঠদান শুরু করা সম্ভব হবে এবং দুর্গম এলাকার ম্রো শিশুদের শিক্ষার পথ আবারও উন্মুক্ত হবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

ধসে পড়া ম্রোদের একমাত্র বিদ্যালয় পুনর্নির্মাণে জেলা প্রশাসন

প্রকাশের তারিখ : ২৩ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x