সার্চটুডে

প্রবীণ শিক্ষাবিদ

নান্দাইলে খারুয়া উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক হামিদুল হকের ইন্তেকাল

প্রবীণ শিক্ষাবিদ হামিদুল হক শিক্ষা ও মানবতার পথে এক শ্রদ্ধেয় নাম।

ময়মনসিংহের নান্দাইল উপজেলার মহেষকুড়া চেয়ারম্যান বাড়ি এলাকার বাসিন্দা ও খারুয়া উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক হামিদুল হক ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। 

পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি গতকাল রাত ১০টা ৫০ মিনিটে দেওয়ানগঞ্জ বাজারস্থ নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুম হামিদুল হক, মহেষকুড়া চেয়ারম্যান বাড়ির মরহুম শামসুল হক চেয়ারম্যান সাহেবের ছোট ভাই ছিলেন। 

তিনি দীর্ঘদিন খারুয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করে শিক্ষা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। মরহুমের জানাজার নামাজ আজ দুপুর ২টা ৩০ মিনিটে মহেষকুড়া সিনিয়র আলিম মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হবে। জানাজায় এলাকাবাসী, শিক্ষার্থী, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের উপস্থিত থেকে মরহুমের রুহের মাগফিরাত কামনা করার অনুরোধ জানানো হয়েছে। 

সর্বজন শ্রদ্ধেয় খারুয়া উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও প্রবীণ শিক্ষাবিদ হামিদুল হকের ইন্তেকালে শিক্ষা অঙ্গনসহ মহেষকুড়া ও আশপাশের এলাকার সর্বস্তরের মানুষের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক, সাবেক শিক্ষার্থী, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

নান্দাইলে খারুয়া উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক হামিদুল হকের ইন্তেকাল

প্রকাশের তারিখ : ২৩ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x