সার্চটুডে

নোয়াখালীর সুবর্ণচরে প্রাইভেট পড়তে গিয়ে সপ্তম শ্রেণির ছাত্রী ধর্ষণ : অভিযুক্ত শিক্ষক-বাবা গ্রেপ্তার

​

​নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় প্রাইভেট পড়তে গিয়ে সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রী (১৩) ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্ত শিক্ষিকার বাবাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

​বুধবার (২২ জুলাই) সকালে উপজেলার চরবাটা ইউনিয়নে এ ন্যক্কারজনক ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী ছাত্রীর মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে চরজব্বর থানায় একটি মামলা দায়ের করেছেন।

​

​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে ভিকটিম ওই ছাত্রী স্থানীয় এক শিক্ষিকার বাড়িতে প্রাইভেট পড়তে যায়। ছাত্রী শিক্ষিকার ঘরে প্রবেশ করে দেখতে পান ঘরের ভেতরে শিক্ষিকা উপস্থিত নেই। এই সুযোগে শিক্ষিকার বাবা ও সিএনজিচালিত অটোরিকশাচালক কামাল উদ্দিন (৫৫) দরজা খুলে ওই ছাত্রীকে ঘরের ভেতরে ডেকে নেন এবং জোরপূর্বক ধর্ষণ করেন।

​ঘটনাটি কাউকে না জানানোর জন্য হুমকি দিয়ে ভুক্তভোগী ছাত্রীকে ৫০০ টাকা দিয়ে তাড়িয়ে দেওয়া হয়। পরবর্তীতে বাড়ি ফিরে ওই ছাত্রী তার পরিবারকে পুরো বিষয়টি খুলে বলে।

​স্থানীয়দের গণধোলাই ও পুলিশের পদক্ষেপ

​ঘটনাটি জানাজানি হলে এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। বুধবার সন্ধ্যায় ক্ষুব্ধ এলাকাবাসী অভিযুক্ত কামাল উদ্দিনকে আটক করে গণধোলাই দেয় এবং একটি গাছের সঙ্গে বেঁধে রাখে।

​খবর পেয়ে চরজব্বর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

​এ বিষয়ে চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল হাসান জানান, নির্যাতিত ছাত্রীর মায়ের অভিযোগের ভিত্তিতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। অভিযুক্ত কামাল উদ্দিনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হচ্ছে। এছাড়া, ভুক্তভোগী ছাত্রীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

নোয়াখালীর সুবর্ণচরে প্রাইভেট পড়তে গিয়ে সপ্তম শ্রেণির ছাত্রী ধর্ষণ : অভিযুক্ত শিক্ষক-বাবা গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ২৩ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x