ভারত সীমান্তসংলগ্ন এলাকায় চোরাচালানবিরোধী অভিযানে কোটি টাকার ভারতীয় পণ্য উদ্ধার, আটক ৩
ভারত সীমান্তসংলগ্ন এলাকায় চোরাচালানবিরোধী বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ করেছে আইনশৃঙ্খলা বাহিনী। অভিযানে নেতৃত্ব দেন সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রতন শেখ, পিপিএম। তার নেতৃত্বে পরিচালিত অভিযানে দুইটি ঘর থেকে বিভিন্ন ধরনের ভারতীয় শাড়ি, কাপড়, লেহেঙ্গা ও চোরাচালানে ব্যবহৃত সরঞ্জাম উদ্ধার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করা হয়েছে।
উদ্ধারকৃত আলামত: বিভিন্ন রঙের ও বিভিন্ন ধরনের ভারতীয় কাতান শাড়ি ৬১৮ পিস। ভারতীয় কমপ্লিট স্যুট কাপড় ১০টি থান। ভারতীয় লেহেঙ্গা ২টি। চোরাচালান কাজে ব্যবহৃত ২টি স্টিলের বড় সাইজের বাল্ক হেড।
উদ্ধারকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ২ লাখ ৪০ হাজার টাকা বলে জানা গেছে।
আটক ব্যক্তিরা হলেন— ১. মোঃ জাকির হোসেন (৫০) ২. আব্দুল মান্নান (৫৫) ৩. মোঃ মামুন মিয়া (২৬)
তাদের সকলের বাড়ি বালিকান্দি, ইউনিয়ন- সুরমা, থানা- সুনামগঞ্জ সদর, জেলা- সুনামগঞ্জ।
আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
মতামত