হাজারো মানুষের শেষ শ্রদ্ধা ও ভালোবাসায় চিরনিদ্রায় শায়িত হলেন খারুয়া হাইস্কুলের সাবেক প্রধান শিক্ষক, প্রবীণ শিক্ষাবিদ জনাব হামিদুল হক। বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুর আড়াইটায় দেওয়ানগঞ্জ ইসলামিয়া উচ্চ বিদ্যালয় মাঠে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।
জানাজায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শিক্ষক, শিক্ষার্থী, সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গসহ বিপুল সংখ্যক মানুষ অংশগ্রহণ করেন। পরে তাকে চেয়ারম্যান বাড়ি পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।জানাজা পূর্ব আলোচনা সভায় বক্তারা মরহুম হামিদুল হকের কর্মময় জীবনের স্মৃতিচারণ করেন এবং শিক্ষা বিস্তারে তার অবদানের কথা তুলে ধরেন।
এসময় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী জনাব ইয়াসের খান চৌধুরী এমপি মহোদয়ের প্রতিনিধি হিসেবে বক্তব্য রাখেন নান্দাইল উপজেলা বিএনপির সদস্য সচিব জনাব এনামুল কাদের। এছাড়াও বক্তব্য রাখেন দেওয়ানগঞ্জ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জনাব জহিরুল ইসলাম মল্লিক, খারুয়া হাইস্কুলের প্রধান শিক্ষক জনাব নাজমুল হাসান, মহেশকুড়া আলিম মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব আঃ ওয়াদুদ বাশার, বীর কামঠখালী জেবি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আঃ হাকিম বিএসসি, ১নং জিনারী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জনাব আঃ কদ্দুস, জিনারী ইউনিয়নের সমাজসেবক ও চেয়ারম্যান পদপ্রার্থী জনাব আজহারুল ইসলাম, তরুণ সমাজসেবক ও হুগলাকান্দী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জুনায়েদ আকন্দ, মরহুমের শ্যালক অধ্যাপক শহীদউজ্জামান, মমিনুন্নেসা সরকারি মহিলা কলেজের অধ্যাপক জনাব শাখাওয়াত হোসেন, দেওয়ানগঞ্জ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক জনাব ফজলুল হক, দেওয়ানগঞ্জ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী জনাব আঃ সালাম মন্ডল, প্রবীণ বিএনপি নেতা জনাব শওকত আলী, মরহুমের ভাতিজা জনাব মেজবাহ উদ্দিন, মরহুমের নাতি বদরুজ্জামান নান্নু, ১১নং খারুয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জনাব রেজাউল করিম এবং মরহুমের একমাত্র পুত্র রেদোয়ানুল হক শাওন। বক্তারা বলেন, জনাব হামিদুল হক ছিলেন একজন নিবেদিতপ্রাণ শিক্ষক ও শিক্ষানুরাগী ব্যক্তি। তার দীর্ঘ কর্মজীবন ও অবদান স্থানীয় শিক্ষা অঙ্গনে স্মরণীয় হয়ে থাকবে। পরে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। মহান আল্লাহ তায়ালা মরহুম হামিদুল হককে জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ মর্যাদা দান করুন এবং শোকসন্তপ্ত পরিবারকে ধৈর্য ধারণের তাওফিক দান করুন।
মতামত