বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় কর্মচারী ফেডারেশন (বাআবিকফ)-এর যুগ্মা আহ্বায়ক পদে মনোনীত হয়েছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, ত্রিশাল, ময়মনসিংহের কর্মচারী সমিতির সভাপতি মো: নজরুল ইসলাম।
১৫ জুলাই ২০২৬ খ্রিষ্টাব্দ (৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ) তারিখে বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় কর্মচারী ফেডারেশনের সদস্য সচিব মো: আব্দুর রহিম স্বাক্ষরিত এক অফিস আদেশে এই মনোনয়ন দেওয়া হয়।
চিঠিতে উল্লেখ করা হয়, দীর্ঘদিনের সাংগঠনিক দক্ষতা, একাগ্রতা, সক্রিয়তা এবং নিস্বার্থ ও নিরলস কার্যক্রমের মাধ্যমে সংগঠনটিকে আরও গতিশীল করতে গত ১৪ জুন ২০২৬ তারিখের আহ্বায়ক কমিটির সভার সিদ্ধান্ত মোতাবেক তাঁকে যুগ্মা আহ্বায়ক হিসেবে মনোনীত করা হয়েছে। সংগঠন আশা প্রকাশ করেছে যে, তিনি অর্পিত দায়িত্ব সততা ও নিষ্ঠার সাথে পালন করে বাআবিকফ-এর স্বার্থ রক্ষা করে যাবেন।
মতামত