সার্চটুডে

কীভাবে সুরক্ষিত রাখবেন আপনার হাতঘড়ি ও মোবাইল?

আপনার হাতের ফোনই গোপনীয়তার সবচেয়ে বড় শত্রু !

আপনার হাতের ফোনই গোপনীয়তার সবচেয়ে বড় শত্রু !
সার্চটুডে

বর্তমান ডিজিটাল যুগে আমাদের ব্যক্তিগত জীবনের অনেক গুরুত্বপূর্ণ তথ্য স্মার্ট ফোনেরমধ্যেই থাকে। ছবি, ভিডিও, বার্তা থেকে শুরু কওে আর্থিক লেনদেন-সবই হয়ে থাকে মোবাইল ফোনের মাধ্যমে। কিন্তু এই প্রযুক্তির সুবিধার আড়ালে লুকিয়ে রয়েছে এক ভয়াবহ বিপদ - হ্যাকিং। প্রযুক্তির সুবিধা যেমন আমাদের জীবনকে সহজ করেছে, তেমনি বাড়িয়েছে গোপনীয়তা হারানোর আশঙ্কা। মানুষের অজান্তেই তাদের ফোনে প্রবেশ করে হ্যাকাররা গোপন ছবি ও ভিডিও চুরি করছে। 

হ্যাকারর নানা ধরনের কৌশল অবলম্বন করে মোবাইল ফোনে প্রবেশের চেষ্টাকরে। তারা নকল অ্যাপ বা ম্যালওয়্যারের মাধ্যমে ব্যবহারকারীর ফোনে ক্ষতিকর সফটওয়্যার ইনস্টল করে। হ্যাকাররা তাদের এই সব নকল অ্যাপ বা ম্যালওয়্যার বিভিন্ন ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়। এবং মানুষ নিজের অজান্তেই সেই অ্যাপ বা ম্যালওয়্যার নিজের ফোনে ইন্সটল করেন। 

এছাড়াও ফিশিংয়ের মাধ্যমে তারা ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য হাতিয়ে নেয়ার চেষ্টা করে। স্মার্টফোনের ক্যামেরা ও মাইক্রোফোন নিয়ন্ত্রণ করে গোপন ভিডিও ও ছবি তোলাও তাদের অন্যতম কৌশল। এ ছাড়াও পাবলিক ওয়াই-ফাই বা চার্জিং পয়েন্ট ব্যবহার করেও অনেক সময় হ্যাকাররা সহজেই ডিভাইসে প্রবেশকরতে পারে। তারা এমন ব্যবহারকারীদের বেশি লক্ষ্য করে যারা অজানা উৎস থেকে অ্যাপ ডাউনলোড করেন, নিরাপত্তা সেটিং সম্পর্কে সচেতন নন বা ফোনে অ্যান্টি ভাইরাস ব্যবহার করেন না। একজন হোয়াইট হ্যাট হ্যাকারের সাথে কথা বলে জানা যায়, ‘মানুষ যখন হ্যাকারদের তৈরি নকল অ্যাপ বা ম্যালওয়্যার নিজের ব্যক্তিগত ডিভাইসে ইন্সটল করেন তখন সেই অ্যাপ গুলো কিছু অনুমতি চায়। এবং অনেকে না বুঝেই সে অনুমতি গুলো দিয়ে দেন। 

এতে ব্যবহারকারীর ফোন হ্যাকারদের দখলে চলে যায়। তারা পুরোপুরি ভাবে সেই ডিভাইসটি নিয়ন্ত্রন করতে পারে।’ তিনি আরো জানান, ‘ব্যবহারকারীর ডিভাইসের আশেপাশে কি কি কথা হচ্ছে তা সব একজন হ্যাকার শুনতে পান এমনকি ব্যবহারকারীর ক্যামেরা অ্যাক্সেস করতে পারায় ব্যবহারকারী কি করছে সবই একজন হ্যাকার দেখতে পান। ডিভাইসের ডেটা কানেকশন অফ থাকা অবস্থায় সকল তথ্য অ্যাপটিতে জমা হয়। এবং ইন্টারনেট সচল হওয়া মাত্র সব তথ্য হ্যাকারদের কাছে চলে যায়।’অনেক শিক্ষার্থী অনলইনে পার্ট টাইম জব খুঁজে থাকেন। 

হ্যাকাররা এটির সুযোগ নিয়ে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে পার্ট টাইম জব দেয়ার কথা বলে প্রথমে ব্যবহারকারীর জন্ম তারিখ ও সাল জেনে নেয়। তারপর তাদের হোয়াটস অ্যাপ নাম্বারে কোড প্রেরণ করে। কোডটি নিয়ে ডিভাইস হ্যাক করতে সক্ষম হয়। আবার অনেক হ্যাকার ব্যবহারকারীকে জব সম্পর্কিত একটি ফেইক ওয়েবসাইটের লিংক প্রেরণ করে। ব্যবহারকারী ওই লিংকে প্রবেশ করলে তার যাবতীয় তথ্য হ্যাকারের কাছে চলে যায়। সম্প্রতিএকজন জানান, মোবাইল নষ্ট হওয়ায় তার পরিচিত একজন মোবাইল ফোন মেরামত করার জন্য দোকানে দিয়ে আসেন। তার কিছুদিন পর থেকে একজন হ্যাকার তাকে ব্ল্যাকমেইল করা শুরু করে। 

সাইবার সিকিউরিটির কাছে গেলে তার ফোনে একটি অবাঞ্চিত অ্যাপ লক্ষ্য করেন তারা। মূলত ওই অ্যাপটির মাধ্যমেই হ্যাকারের কাছে তার ব্যক্তিগত সকল তথ্য চলে গিয়েছিল| এজন্যই নিজের ডিভাইস মেরামত করতে দিলে তা নেয়ার সময় পর্যবেক্ষণ করে নিতে হয়। বিভিন্ন পুরস্কারের লোভ দেখিয়ে কিছু লিংক ইন্টারনেটে ভাইরাল হতে দেখা যায়। এবং আমরা না বুঝেই সেসব লিংকে প্রবেশ করি ও শেয়ার করি। এর মাধ্যমেও আমাদের ব্যক্তিগত সব তথ্য হ্যাকারের কাছে চলে যায়। বিশেষজ্ঞরা বলছেন, স্মার্টফোনে শক্ত পাসওয়ার্ড ব্যবহার করা, অফিসিয়াল অ্যাপ স্টোর থেকে অ্যাপ ডাউনলোড করা এবং টু-ফ্যাক্টর অথেনটিকেশন চালু রাখা অত্যন্ত জরুরি অজানা লিংকে ক্লিক করা থেকে বিরত থাকা এবং ফোনের পারমিশন নিয়মিত পরীক্ষা করাও সুরক্ষার জন্য প্রয়োজনীয়। স্মার্টফোন এখন শুধু যোগাযোগের মাধ্যম নয়, এটি আমাদের ব্যক্তিগত তথ্যের ভাণ্ডার। তাই এর নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টি সময়ের দাবী। ব্যক্তিগত গোপনীয়তা রক্ষায় সচেতনতা ও সঠিক প্রযুক্তিগত ব্যবহারের বিকল্প নেই।

 স্মার্টফোনের সুবিধা যেমন আমাদের জীবনকে সহজ করেছে, তেমনি এটি গোপনীয়তার জন্য বড় ধরনের ঝুঁকিও তৈরি করেছে। স্মার্টফোনের গোপন তথ্য চুরির এই প্রবণতা রোধে প্রয়োজন গণ সচেতনতা। ব্যক্তি থেকে শুরু করে প্রতিষ্ঠান পর্যায়েও সাইবার নিরাপত্তা নিয়ে ভাবার সময়এখনই। প্রযুক্তি ব্যবহারে সচেতনতা না থাকলে ব্যক্তিগত গোপনীয়তা যেমন হারিয়ে যেতে পারে, তেমনি আইনি জটিলতায়ও পড়তে হতে পারে| তাই ব্যক্তিগত তথ্য সুরক্ষায় সচেতন থাকা এখন অতীব জরুরি।

লেখকঃ খালিদ বিন খবির

ব্যবস্থাপনা সম্পাদক, সাপ্তাহিক তারার আলো, তারাগঞ্জ, রংপুর

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

আপনার হাতের ফোনই গোপনীয়তার সবচেয়ে বড় শত্রু !

প্রকাশের তারিখ : ২৪ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x