অবশেষে ক্যান্সারের সঙ্গে দীর্ঘ লড়াই শেষে না ফেরার দেশে চলে গেলেন পাইকগাছা উপজেলার কাশিমনগর জেলে পল্লীর মেয়ে ও কপিলমুনি কলেজের শিক্ষার্থী পূজা বিশ্বাস । শুক্রবার দিবাগত রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
পারিবারিক সূত্রে জানা যায়, হাঁটুতে ক্যান্সার ধরা পড়ার পর তার একটি পা অস্ত্রোপচারের মাধ্যমে কেটে ফেলতে হয়। পরবর্তীতে কেমোথেরাপির মাধ্যমে কিছুটা সুস্থ হয়ে উঠলেও হাড়ে একাধিক টিউমার দেখা দেয়। পরে সেখান থেকে ক্যান্সার শরীরের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে। দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর শুক্রবার দিবাগত রাত ১টা ৩০ মিনিটে তিনি মৃত্যুবরণ করেন।
তার অকাল মৃত্যুতে পরিবার, স্বজন, সহপাঠী ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও মরহুমার আত্মার শান্তি কামনা করছি।
মতামত