সার্চটুডে

জুলাই শহীদদের স্মরণে ইবি শিবিরের আন্তঃথানা ফুটবল প্রতিযোগিতা

জুলাই শহীদদের স্মরণে আন্তঃথানা ফুটবল প্রতিযোগিতার আয়োজন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) শাখা ছাত্রশিবির। শনিবার (২৫ জুলাই) ভোর ৬টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ফুটবল মাঠে এর উদ্বোধন করা হয়। মাসব্যাপী এ প্রতিযোগিতায় ৩২টি ফুটবল টিম অংশ নেবে৷

এসময় ক্রীড়া বিষয়ক সম্পাদক এমাদুর রহমানের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন শাখা ছাত্রশিবিরের সেক্রেটারী রাশিদুল ইসলাম রাফি৷ এছাড়াও শাহ আজিজুর রহমান হল ও সাদ্দাম হোসেন হলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সংগঠনটির সেক্রেটারী রাশিদুল ইসলাম রাফি বলেন, জুলাই শহীদদের স্মৃতিকে ধারণ করে আজকের এই ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে৷ জুলাই আমাদের অন্যায় ও বৈষম্যের বিরুদ্ধে কাঁধে কাঁধ মিলিয়ে চলার বার্তা দেয়। আমরা জুলাই শহীদদের স্মৃতি অক্ষুণ্ন রেখে তাদের আকাঙ্ক্ষা বাস্তবায়নের সর্বোচ্চ চেষ্টা করব।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

জুলাই শহীদদের স্মরণে ইবি শিবিরের আন্তঃথানা ফুটবল প্রতিযোগিতা

প্রকাশের তারিখ : ২৫ জুলাই ২০২৬

featured Image

জুলাই শহীদদের স্মরণে আন্তঃথানা ফুটবল প্রতিযোগিতার আয়োজন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) শাখা ছাত্রশিবির। শনিবার (২৫ জুলাই) ভোর ৬টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ফুটবল মাঠে এর উদ্বোধন করা হয়। মাসব্যাপী এ প্রতিযোগিতায় ৩২টি ফুটবল টিম অংশ নেবে৷

এসময় ক্রীড়া বিষয়ক সম্পাদক এমাদুর রহমানের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন শাখা ছাত্রশিবিরের সেক্রেটারী রাশিদুল ইসলাম রাফি৷ এছাড়াও শাহ আজিজুর রহমান হল ও সাদ্দাম হোসেন হলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সংগঠনটির সেক্রেটারী রাশিদুল ইসলাম রাফি বলেন, জুলাই শহীদদের স্মৃতিকে ধারণ করে আজকের এই ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে৷ জুলাই আমাদের অন্যায় ও বৈষম্যের বিরুদ্ধে কাঁধে কাঁধ মিলিয়ে চলার বার্তা দেয়। আমরা জুলাই শহীদদের স্মৃতি অক্ষুণ্ন রেখে তাদের আকাঙ্ক্ষা বাস্তবায়নের সর্বোচ্চ চেষ্টা করব।

সার্চটুডে

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x