সার্চটুডে

তাপদাহ-বৃষ্টির বৈরিতায় তাড়াইলে পাট আবাদে ধাক্কা,লক্ষ্যমাত্রা অর্জন হয়নি

তাড়াইলের বেলংকা গ্রামে পাটকাঠি থেকে পাট ছাড়াচ্ছেন কৃষক

শস্যভান্ডারখ্যাত কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় চলতি মৌসুমে পাট আবাদের লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি। মৌসুমের শুরুতে অতিরিক্ত তাপমাত্রা, সময়মতো প্রয়োজনীয় বৃষ্টিপাত না হওয়া এবং আগাম বন্যার প্রভাবে অনেক জমিতে পাটের চারা গজাতে পারেনি। ফলে নির্ধারিত লক্ষ্যমাত্রার তুলনায় কম জমিতে পাটের আবাদ হয়েছে। তবে বর্তমানে উপজেলার বিভিন্ন এলাকায় পাট কাটা, জাগ দেওয়া, আঁশ ছাড়ানো ও শুকানোর কাজে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি মৌসুমে তাড়াইল উপজেলায় ৭০৪ হেক্টর জমিতে পাট চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। কিন্তু বিভিন্ন প্রতিকূলতার কারণে শেষ পর্যন্ত ৬৫০ হেক্টর জমিতে পাটের আবাদ হয়েছে।

শনিবার (২৫ জুলাই) উপজেলার সাতটি ইউনিয়নের বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়,কৃষকরা খাল-বিল ও জলাশয়ে পাট জাগ দিচ্ছেন। কোথাও আবার পাটের আঁশ ছাড়িয়ে রোদে শুকানোর কাজ চলছে। মাঠে ব্যস্ততা থাকলেও কৃষকদের মুখে স্বস্তির হাসি নেই। তাদের অভিযোগ, সময়মতো বৃষ্টি না হওয়ায় পাটের বৃদ্ধি ব্যাহত হয়েছে। পরে পানি এলেও জাগ দেওয়ার জন্য পর্যাপ্ত পানি পেতে বিলম্ব হওয়ায় শ্রমিক খরচ বেড়েছে। ফলে উৎপাদন ব্যয় বৃদ্ধি পেলেও কাঙ্ক্ষিত লাভের আশা ক্ষীণ হয়ে পড়েছে।

তাড়াইল সদর বাজারের পাট ব্যবসায়ী নিরঞ্জন সরকার বলেন,“পাটের মান ও রঙের ওপর ভিত্তি করে বর্তমানে ভালো মানের পাট প্রতি মণ ৩ হাজার ৯০০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। মাঝারি মানের পাট ৩ হাজার ৪০০ থেকে ৩ হাজার ৬০০ টাকায় বিক্রি হচ্ছে। তবে অনেক পাটের আঁশের মান ভালো না হওয়ায় কৃষকরা প্রত্যাশিত দাম পাচ্ছেন না।”

উপজেলার বিভিন্ন ইউনিয়নের কয়েকজন পাটচাষী জানান,অতিরিক্ত গরম ও সময়মতো বৃষ্টি না হওয়ায় অনেক জমিতে পাটের চারা ঠিকভাবে ওঠেনি। পরে পানি আসতে দেরি হওয়ায় জাগ দিতে বাড়তি শ্রমিক নিয়োগ করতে হয়েছে। এতে উৎপাদন খরচ অনেক বেড়েছে। বাজারে দাম তুলনামূলক ভালো থাকলেও বাড়তি ব্যয়ের কারণে লাভের চেয়ে লোকসানের শঙ্কাই বেশি।

উপজেলা কৃষি কর্মকর্তা বিকাশ রায় বলেন,“চলতি মৌসুমে উপজেলার সাতটি ইউনিয়নে ৭০৪ হেক্টর জমিতে পাট চাষের লক্ষ্যমাত্রা ছিল। আগাম বন্যা এবং পরে পানি নেমে যেতে বিলম্ব হওয়ায় শেষ পর্যন্ত ৬৫০ হেক্টর জমিতে পাট আবাদ হয়েছে। ইতোমধ্যে প্রায় ৫৪০ হেক্টর জমির পাট কাটা সম্পন্ন হয়েছে। গড়ে হেক্টরপ্রতি প্রায় ২ দশমিক ৫ টন ফলন পাওয়া যাচ্ছে।”

তিনি আরও বলেন,“বর্তমানে আবহাওয়া অনুকূলে থাকায় কৃষকরা নির্বিঘ্নে পাট সংগ্রহ, আঁশ ছাড়ানো ও শুকানোর কাজ করতে পারছেন। বাজারে পাটের দামও সন্তোষজনক রয়েছে। তবে মৌসুমের শুরুতে প্রতিকূল আবহাওয়ার কারণে নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হয়নি।”

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

তাপদাহ-বৃষ্টির বৈরিতায় তাড়াইলে পাট আবাদে ধাক্কা,লক্ষ্যমাত্রা অর্জন হয়নি

প্রকাশের তারিখ : ২৫ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x