জামালপুরের ঐতিহ্যবাহী ধর্মীয় ও আধ্যাত্মিক প্রতিষ্ঠান ছালাম আবাদ দরবার শরীফের প্রতিষ্ঠাতা, আধ্যাত্মিক জগতের উজ্জ্বল নক্ষত্র, আশেকে রাসূল হযরত মাওলানা ছাইফুল মালেক (রহ.) এবং তাঁর সহধর্মিণীর ৭ম ওফাত বার্ষিকী উপলক্ষে তিন দিনব্যাপী ইছালে ছওয়াব মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে।
আয়োজকদের প্রকাশিত কর্মসূচি অনুযায়ী, আগামী ২৬, ২৭ ও ২৮ জুলাই ২০২৬ (রবিবার, সোমবার ও মঙ্গলবার) জামালপুরের ছালাম আবাদ শরীফ এ মাহফিল অনুষ্ঠিত হবে। তিন দিনব্যাপী এ আয়োজনে পবিত্র কুরআন তিলাওয়াত, জিকির-আযকার, ইসলামী আলোচনা, আত্মশুদ্ধি তাসাউফ এর ভিবিন্ন সবক প্রদান, ইছালে ছওয়াব এবং বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। মাহফিলের শেষ দিন মঙ্গলবার সকালে আখেরি মোনাজাতের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘটবে।
প্রতি বছরের ন্যায় এবারও দেশের বিভিন্ন জেলা থেকে আলেম-ওলামা, পীর-মাশায়েখ, মুরিদান, ভক্ত-আশেকান ও অসংখ্য ধর্মপ্রাণ মুসল্লির সমাগম ঘটবে বলে আশা করছেন আয়োজকরা।
এদিকে, ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলা থেকেও উল্লেখযোগ্য সংখ্যক ভক্ত-আশেকান ও ধর্মপ্রাণ মুসল্লি মাহফিলে অংশগ্রহণের প্রস্তুতি নিয়েছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, ত্রিশালের বৈলর ইউনিয়ন সহ আরও বিভিন্ন এলাকা থেকে ভক্ত-আশেকান দলবদ্ধভাবে জামালপুরের উদ্দেশে রওনা হবেন। তারা মাহফিলের বিভিন্ন ধর্মীয় কর্মসূচিতে অংশগ্রহণের পাশাপাশি আখেরি মোনাজাতে শরিক হয়ে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং মরহুমদের রুহের মাগফিরাত কামনায় দোয়া করবেন।
দরবার শরীফ এর পক্ষ থেকে সকল দলমত নির্বিশেষে সকল কে আহবান জানানো হয়েছে।
মতামত