সার্চটুডে

বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির ফ্রেশার্স ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ওশানোগ্রাফি

ছবি - সার্চটুডে

বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির (বিএমইউ) নবাগত শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত ‘বিএমইউ ফ্রেশার্স টুর্নামেন্ট-২০২৬’-এ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে ডিপার্টমেন্ট অব ওশানোগ্রাফি অ্যান্ড হাইড্রোগ্রাফি। শনিবার (২৫ জুলাই) মিরপুরের অফসাইড মাঠে দিনব্যাপী এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

বিশ্ববিদ্যালয়ের পাঁচটি বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত এই টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হয় ডিপার্টমেন্ট অব ওশানোগ্রাফি অ্যান্ড হাইড্রোগ্রাফি এবং ডিপার্টমেন্ট অব মেরিন ফিশারিজ অ্যান্ড অ্যাকুয়াকালচার। রোমাঞ্চকর ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনালে আক্রমণাত্মক ফুটবল শৈলী প্রদর্শন করে শিরোপা নিজেদের করে নেয় ওশানোগ্রাফি, আর রানার্সআপ হয়ে সন্তুষ্ট থাকতে হয় মেরিন ফিশারিজকে।

খেলাশেষে ওশানোগ্রাফি দলের অধিনায়ক মো. শামীম রেজা বলেন, “বিশ্ববিদ্যালয় জীবনের শুরুতেই এ ধরনের একটি টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়া আমাদের জন্য অত্যন্ত আনন্দের। এই অর্জন পুরো দলের সম্মিলিত প্রচেষ্টা, কঠোর পরিশ্রম এবং সঠিক পরিকল্পনার ফল। প্রতিপক্ষও দারুণ খেলেছে। ভবিষ্যতেও আমরা এই ধারাবাহিকতা বজায় রাখতে চাই।”

 অন্যদিকে, রানার্সআপ দলের অধিনায়ক তাসনিমুল হাসান নয়ন বলেন, “চ্যাম্পিয়ন দলকে অভিনন্দন। শিরোপা না পেলেও আমাদের দলের পারফরম্যান্সে আমরা সন্তুষ্ট। এই অভিজ্ঞতা ভবিষ্যতে আরও ভালো করার প্রেরণা জোগাবে।”

খেলার অন্যতম আয়োজক শাদ মুহাম্মদ বলেন, “সফল একটি টুর্নামেন্ট আয়োজনের জন্য দীর্ঘ পরিকল্পনা ও সমন্বয়ের প্রয়োজন হয়। আমরা এমন একটি পরিবেশ তৈরির চেষ্টা করেছি, যেখানে ফ্রেশার্সরা খেলাধুলার পাশাপাশি পারস্পরিক সহযোগিতা ও ভ্রাতৃত্ববোধের চর্চা করতে পারে।”

সবশেষে বিজয়ী ও রানার্সআপ দলের হাতে ট্রফি তুলে দেওয়ার মাধ্যমে টুর্নামেন্টের সমাপ্তি ঘোষণা করা হয়। আয়োজকদের প্রত্যাশা, ভবিষ্যতেও শিক্ষার্থী-নেতৃত্বাধীন এ ধরনের আয়োজন বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া ও ক্যাম্পাস সংস্কৃতিকে আরও সমৃদ্ধ করবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির ফ্রেশার্স ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ওশানোগ্রাফি

প্রকাশের তারিখ : ২৫ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x