সার্চটুডে

বাড্ডায় সিলিন্ডার বিস্ফোরণে কুমিল্লার একই পরিবারের তিনজনের মৃত্যু

বাড্ডায় গ্যাস বিস্ফোরণে নিহত আনোয়ার হোসেন শাহীন, ফাহিমা আক্তার ও শিশু হাফসা। ছবি: সংগৃহীত

রাজধানীর উত্তর বাড্ডার ভাটারা এলাকায় গ্যাসলাইনের লিকেজ থেকে সৃষ্ট বিস্ফোরণে দগ্ধ হয়ে কুমিল্লার দেবিদ্বারের একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে। চিকিৎসাধীন অবস্থায় সর্বশেষ শনিবার (২৫ জুলাই) সন্ধ্যায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মারা যান ফাহিমা আক্তার (২১)। এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় তার স্বামী আনোয়ার হোসেন শাহীন (২৪) এবং শুক্রবার সকালে আট বছর বয়সী ভাগনি হাফসার মৃত্যু হয়।

নিহত ফাহিমা দেবিদ্বার উপজেলার গোমতী আবাসিক এলাকার গোলাম হোসেনের ছোট মেয়ে। তিনি উপজেলার জাফরগঞ্জ মীর আব্দুল গফুর ডিগ্রি কলেজ থেকে এইচএসসি পাস করে অনার্সে ভর্তি হয়েছিলেন। পড়াশোনার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পেজের মাধ্যমে হাতে তৈরি কেক ও পোশাক বিক্রির ব্যবসা করতেন। উদ্যোক্তা হওয়ার স্বপ্ন নিয়ে প্রায় দেড় মাস আগে স্বামীকে নিয়ে উত্তর বাড্ডার একটি ভাড়া বাসায় ওঠেন তিনি।

পারিবারিক সূত্রে জানা গেছে, গত বছরের ১৯ সেপ্টেম্বর দেবিদ্বার উপজেলার গুনাইঘর উত্তর ইউনিয়নের বাঙ্গুরী গ্রামের মীর্জা আলী ব্যাপারীর ছেলে আনোয়ার হোসেন শাহীনের সঙ্গে ফাহিমার বিয়ে হয়। শাহীন ঢাকার একটি পোশাকের শোরুমে বিক্রয়কর্মী হিসেবে কর্মরত ছিলেন। তাঁদের সঙ্গে ঢাকায় আসে ফাহিমার বড় বোনের মেয়ে হাফসা, যে দেবিদ্বার উপজেলার সুলতানপুর গ্রামের মো. বাবুল মিয়ার মেয়ে।

গত ২১ জুলাই ভোর প্রায় ৪টার দিকে নতুন বাজার ১০০ ফিট সড়কের একটি ছয়তলা ভবনের নিচতলার বাসায় গ্যাসলাইনের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে দগ্ধ হন ফাহিমা, শাহীন ও হাফসা। পরে তাঁদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় কয়েক দিনের ব্যবধানে তিনজনের মৃত্যু হয়।

শুক্রবার রাতে বাঙ্গুরী গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয় শাহীনকে। একই দিন সুলতানপুর গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয় শিশু হাফসাকে। রোববার সকাল সাড়ে ৯টায় দেবিদ্বার পৌর এলাকার চানমিয়া মার্কেট মাঠে ফাহিমার জানাজা অনুষ্ঠিত হয়। পরে বাঙ্গুরী গ্রামের পারিবারিক কবরস্থানে স্বামীর পাশেই তাঁকে দাফন করা হয়।

ফাহিমার বাবা গোলাম হোসেন অভিযোগ করেন, বাসায় ওঠার পর গ্যাস লিকেজের বিষয়টি বাড়ির মালিককে জানানো হলেও তিনি গুরুত্ব দেননি। সময়মতো ব্যবস্থা নিলে এ দুর্ঘটনা এড়ানো সম্ভব হতো বলে দাবি করে তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিচারের দাবি জানান।

ফাহিমার ভাবি মোছা. শামীমা আক্তারও বাড়ির মালিকের অবহেলার অভিযোগ তুলে বলেন, যথাসময়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিলে পরিবারের তিন সদস্যের প্রাণহানি নাও ঘটতে পারত।

শাহীনের বাবা মীর্জা আলী ব্যাপারী বলেন, বিয়ের পর নতুন সংসার গড়তে ছেলে ঢাকায় চাকরি করছিলেন। অল্প সময়ের মধ্যেই এমন দুর্ঘটনায় ছেলে, পুত্রবধূ ও নাতনিসম ভাগনিকে হারিয়ে তাঁদের পরিবার দিশেহারা হয়ে পড়েছে।

স্থানীয় ইউপি সদস্য মো. আবু হানিফ সরকার বলেন, শাহীন শান্ত স্বভাবের একজন তরুণ ছিলেন। ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। বাড়ির মালিকের কোনো অবহেলা থাকলে তা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

বাড্ডায় সিলিন্ডার বিস্ফোরণে কুমিল্লার একই পরিবারের তিনজনের মৃত্যু

প্রকাশের তারিখ : ২৭ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x