সার্চটুডে

BMU-BSIL এর প্রথম জাতীয় মেরিটাইম মুট কোর্ট প্রতিযোগিতা: নিবন্ধনের শেষ সময় ২৮ জুলাই

আইন শিক্ষা ও মুট কোর্ট কার্যক্রমে নতুন মাত্রা যোগ করতে বাংলাদেশে প্রথমবারের মতো সম্পূর্ণ সামুদ্রিক আইন (Maritime Law) ভিত্তিক "BMU–BSIL 1st National Maritime Moot Court Competition 2026" অনুষ্ঠিত হতে যাচ্ছে। বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির (বিএমইউ) সমুদ্র আইন ও নীতি বিভাগ এবং বাংলাদেশ সোসাইটি অব ইন্টারন্যাশনাল ল' (BSIL) যৌথভাবে এই প্রতিযোগিতার আয়োজন করেছে। দেশের আইন শিক্ষা ও মুট কোর্ট কার্যক্রমে নতুন দিগন্ত উন্মোচনের লক্ষ্যে আয়োজিত এ প্রতিযোগিতার নিবন্ধনের শেষ সময় আগামী ২৮ জুলাই ২০২৬। সম্প্রতি এ সংক্রান্ত হালনাগাদ তথ্য বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির (বিএমইউ) অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশ করা হয়েছে।

এ প্রতিযোগিতাটি দেশের ইতিহাসে প্রথম জাতীয় মুট কোর্ট প্রতিযোগিতা, যা সম্পূর্ণভাবে সামুদ্রিক আইন (Maritime Law) বিষয়কে কেন্দ্র করে অনুষ্ঠিত হচ্ছে। আয়োজকদের মতে, এই প্রতিযোগিতা আইন শিক্ষার্থীদের সামুদ্রিক আইনবিষয়ক গবেষণা, মেমোরিয়াল প্রস্তুত, মৌখিক যুক্তি উপস্থাপন এবং সমসাময়িক সামুদ্রিক আইনসংক্রান্ত বিভিন্ন বিষয়ে দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, অংশগ্রহণে আগ্রহী দলগুলোকে ২৮ জুলাই ২০২৬-এর মধ্যে নিবন্ধন সম্পন্ন করতে হবে। একই দিন পর্যন্ত প্রতিযোগিতা-সংক্রান্ত বিভিন্ন বিষয়ে ব্যাখ্যা (Clarification) চাওয়ার সুযোগ থাকবে। প্রতিটি দলের জন্য নিবন্ধন ফি নির্ধারণ করা হয়েছে ২ হাজার ৪০ টাকা, যা নিবন্ধন প্রক্রিয়ায় উল্লেখিত নির্দেশনা অনুসরণ করে বিকাশ (bKash)-এর মাধ্যমে পরিশোধ করতে হবে।

এছাড়া অংশগ্রহণকারী দলগুলোকে আগামী ৮ আগস্ট ২০২৬-এর মধ্যে তাদের লিখিত মেমোরিয়াল জমা দিতে হবে। পরবর্তীতে ২১ ও ২২ আগস্ট ২০২৬ অনুষ্ঠিত হবে প্রতিযোগিতার প্রাথমিক মৌখিক পর্ব, কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল এবং ফাইনাল রাউন্ড।

প্রতিযোগিতাটি মোট পাঁচটি ধাপে অনুষ্ঠিত হবে। ধাপগুলো হলো - মেমোরিয়াল মূল্যায়ন, প্রাথমিক মৌখিক পর্ব, কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল এবং ফাইনাল। আয়োজকদের ভাষ্য অনুযায়ী, লিখিত ও মৌখিক উভয় পর্বেই অংশগ্রহণকারী দলগুলোর গবেষণার গভীরতা, আইনি যুক্তি, বিশ্লেষণী দক্ষতা এবং আদালতে উপস্থাপনার সক্ষমতার ভিত্তিতে মূল্যায়ন করা হবে।

ইতোমধ্যে প্রতিযোগিতার অফিশিয়াল রুলবুক, মুট প্রপোজিশন এবং অন্যান্য প্রয়োজনীয় নথি প্রকাশ করা হয়েছে। এসব নথির ভিত্তিতেই অংশগ্রহণকারী দলগুলো তাদের গবেষণা ও মেমোরিয়াল প্রস্তুত করবে।

আইন বিশেষজ্ঞদের মতে, আন্তর্জাতিক বাণিজ্য, সমুদ্রসম্পদ ব্যবস্থাপনা, নৌপরিবহন এবং সামুদ্রিক বিরোধ নিষ্পত্তির মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে এ ধরনের বিশেষায়িত মুট কোর্ট প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। পাশাপাশি, বাংলাদেশে সামুদ্রিক আইনকে কেন্দ্র করে প্রথমবারের মতো জাতীয় পর্যায়ে এ ধরনের প্রতিযোগিতা আয়োজন আইন শিক্ষার্থীদের জন্য একটি উল্লেখযোগ্য মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।

এক নজরে গুরুত্বপূর্ণ তথ্য 

·         দল নিবন্ধনের শেষ সময়: ২৮ জুলাই ২০২৬

·         ব্যাখ্যা (ক্ল্যারিফিকেশন) চাওয়ার শেষ সময়: ২৮ জুলাই ২০২৬

·      মেমোরিয়াল জমাদানের শেষ সময়: ৮ আগস্ট ২০২৬

·         মৌখিক পর্ব: ২১-২২ আগস্ট ২০২৬

·         নিবন্ধন ফি: প্রতি দল ২,০৪০ টাকা

অফিশিয়াল টিম নিবন্ধন লিংক: https://forms.gle/NjjNdSe3B54yvfay6

প্রতিযোগিতার রুলবুক, মুট প্রপোজিশন ও অন্যান্য উপকরণ ডাউনলোড: https://drive.google.com/drive/folders/1YSGxcmYuuXXMNOmv4h_cQ33zp_R7l8DB

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

BMU-BSIL এর প্রথম জাতীয় মেরিটাইম মুট কোর্ট প্রতিযোগিতা: নিবন্ধনের শেষ সময় ২৮ জুলাই

প্রকাশের তারিখ : ২৭ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x