সার্চটুডে

খেলার মাঠে ফিরছে তরুণরা, ছাত্রদল নেতা সাব্বিরের উদ্যোগে ফুটবল বিতরণ

ফুটবল হাতে তরুণদের পাশে ছাত্রনেতা সাব্বির

বগুড়ার শেরপুরে খেলাধুলার মাধ্যমে তরুণ সমাজকে সুস্থ ও ইতিবাচক পথে এগিয়ে নিতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন শেরপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক বজলুর তৌহিদ সাব্বির। তরুণ এই ছাত্রনেতার উদ্যোগে সাধারণ শিক্ষার্থীদের মাঝে ফুটবল বিতরণ করা হয়েছে।

সোমবার (২৭ জুলাই) বিকেলে উপজেলার ১০ নং শাহ্ বন্দেগী ইউনিয়নের কানাইকান্দর হাইস্কুল মাঠে এ ফুটবল বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় এলাকার শিক্ষার্থী, যুবক ও ক্রীড়াপ্রেমী মানুষ স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত ছিলেন।

এদিকে, ফুটবল পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন তরুণরা। তারা জানান, এমন উদ্যোগ তাদের নিয়মিত খেলাধুলার প্রতি আরও উৎসাহিত করবে এবং মাদকসহ বিভিন্ন সামাজিক অপরাধ থেকে দূরে রাখতে ইতিবাচক ভূমিকা রাখবে।

ফুটবল বিতরণ অনুষ্ঠানে ছাত্রনেতা সাব্বির বলেন, "আজকের তরুণরাই আগামীর বাংলাদেশ। তাদের হাতে মাদক নয়, খেলাধুলার উপকরণ তুলে দিতে চাই। সুস্থ শরীর ও সুন্দর মানসিকতা গড়ে তুলতে খেলাধুলার কোনো বিকল্প নেই। আমাদের প্রত্যাশা, প্রতিটি তরুণ মাঠমুখী হবে এবং নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলবে। খেলাধুলার মাধ্যমে তাদের মাঝে সমাজ ও দেশের কল্যাণে কাজ করার মানসিকতা তৈরি হবে। আমি শুধু ফুটবল নয়, ভবিষ্যতেও বিভিন্ন ধরনের ক্রীড়া সামগ্রী বিতরণের এই কার্যক্রম অব্যাহত রাখতে চাই।"

অন্যদিকে এলাকাবাসী জানান, বর্তমান সময়ে তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াতে এমন উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। তারা আশা প্রকাশ করেন, মেধাবী ছাত্রনেতা বজলুর তৌহিদ সাব্বির ভবিষ্যতেও সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে এলাকার তরুণ সমাজের পাশে থাকবেন এবং তাদের সুস্থ ও সুন্দর ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

কর্মসূচি শেষে ফুটবল হাতে তরুণদের হাসিমাখা মুখই যেন দিনের সবচেয়ে বড় প্রাপ্তি। স্থানীয়দের বিশ্বাস, এমন ছোট ছোট উদ্যোগই একদিন বড় পরিবর্তনের পথ দেখাবে। খেলাধুলার মাধ্যমে গড়ে উঠবে শৃঙ্খলাবোধ, সৌহার্দ্য ও নেতৃত্বের গুণাবলি, আর মাঠমুখী এই তারুণ্যই আগামী দিনে সমাজ ও দেশের উন্নয়নে অংশ নিবে - এমনটাই প্রত্যাশা সকলের।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

খেলার মাঠে ফিরছে তরুণরা, ছাত্রদল নেতা সাব্বিরের উদ্যোগে ফুটবল বিতরণ

প্রকাশের তারিখ : ২৭ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x