সার্চটুডে

রায়পুরে গ্রামীণ ব্যাংকের সামনে পেট্রলবোমা নিক্ষেপ, আটক ১

লক্ষ্মীপুরের রায়পুরে মীরগঞ্জ রোডের মণ্ডলতলী বাজার ও মীরগঞ্জের মধ্যবর্তী এলাকায় গ্রামীণ ব্যাংকের সামনে পেট্রলবোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে ঈমন নামে একজনকে আটক করে গ্রেপ্তার করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, গত রাতে তিনজন মিলে গ্রামীণ ব্যাংকের সামনে পেট্রলবোমা নিক্ষেপ করে। এ সময় স্থানীয় লোকজনের তৎপরতায় একজনকে আটক করা হয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে গ্রেপ্তার করে।

আটক ঈমন রায়পুর উপজেলার কেরোয়া ইউনিয়নের লুধুয়া গ্রামের খোকা আমিনের ছেলে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উদ্বেগ ও উত্তেজনা সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা এ ধরনের নাশকতামূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত অন্যদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

এলাকাবাসীর ভাষ্য, জননিরাপত্তা বিঘ্নিত করার যেকোনো অপচেষ্টা প্রতিহত করতে হবে। কোনো ধরনের নাশকতা বরদাশত করা হবে না।

তবে পেট্রলবোমা নিক্ষেপের ঘটনার কারণ, অন্য দুই ব্যক্তির পরিচয় এবং এ বিষয়ে পুলিশের আনুষ্ঠানিক বক্তব্য এখনো জানা যায়নি।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

রায়পুরে গ্রামীণ ব্যাংকের সামনে পেট্রলবোমা নিক্ষেপ, আটক ১

প্রকাশের তারিখ : ২৪ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x