সার্চটুডে

দিনাজপুরে ভুল প্রশ্নে এইচএসসি পরীক্ষা, অব্যাহতি ৩

দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার সেতাবগঞ্জ মহিলা ডিগ্রি কলেজ এইচএসসি পরীক্ষা কেন্দ্রে ভুল প্রশ্নপত্র বিতরণের ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় কেন্দ্র সচিব, হল সুপার ও ট্যাগ কর্মকর্তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

সোমবার (২৭ জুলাই) সকাল ১০টায় অনুষ্ঠিত ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পত্র পরীক্ষায় এ ঘটনা ঘটে।

জানা যায়, সেতাবগঞ্জ মহিলা ডিগ্রি কলেজ কেন্দ্রের ৩০১ নম্বর কক্ষে ব্যবসায় শিক্ষা বিভাগের কয়েকজন পরীক্ষার্থীর হাতে ভুলবশত ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা দ্বিতীয় পত্র-এর ৪ নম্বর সেটের প্রশ্নপত্র বিতরণ করা হয়। প্রশ্নপত্র হাতে পেয়েই পরীক্ষার্থীরা বুঝতে পারেন এটি নির্ধারিত বিষয়ের নয়। পরে তারা কক্ষ পরিদর্শকদের বিষয়টি জানালে তাৎক্ষণিকভাবে ভুল প্রশ্নপত্রগুলো প্রত্যাহার করা হয়।

সেতাবগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের হল সুপার আবুল কাশেম জানান, প্রশ্নপত্রের খামের গায়ে ‘ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পত্র’ লেখা থাকায় দায়িত্বপ্রাপ্ত শিক্ষকরা সেটি খুলে পরীক্ষার্থীদের মধ্যে বিতরণ করেন। পরে ভুল ধরা পড়লে পাশের একটি কেন্দ্র থেকে সঠিক প্রশ্নপত্র এনে পরীক্ষা নেওয়া হয়।

বোচাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মারুফ হোসেন জানান, ভুল প্রশ্নপত্র বিতরণের বিষয়টি জানার পর দ্রুত ব্যবস্থা নেওয়া হয়। পরীক্ষার্থীদের সঠিক প্রশ্নপত্র সরবরাহ করে পরীক্ষা গ্রহণ করা হয়েছে এবং নষ্ট হওয়া সময়ের ক্ষতিপূরণ হিসেবে অতিরিক্ত সময় দেওয়া হয়েছে।

ঘটনার পর প্রশাসনিকভাবে কেন্দ্র সচিব ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ কুশল চন্দ্র রায়, হল সুপার আবুল কাশেম এবং ট্যাগ কর্মকর্তা উপজেলা সহকারী প্রকৌশলী ওয়াহিদা ফারজানা-কে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে জানান ইউএনও।

দিনাজপুর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক বোরহান উদ্দিন বলেন, বিষয়টি জানার সঙ্গে সঙ্গে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। উপজেলা প্রশাসনের মাধ্যমে ঘটনাটি শিক্ষা বোর্ড ও জেলা প্রশাসককে অবহিত করা হয়েছে এবং সঠিক প্রশ্নপত্র দিয়ে অতিরিক্ত সময়সহ পরীক্ষা সম্পন্ন করা হয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

দিনাজপুরে ভুল প্রশ্নে এইচএসসি পরীক্ষা, অব্যাহতি ৩

প্রকাশের তারিখ : ২৭ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x