সার্চটুডে

বেরোবিতে বিএনসিসি ক্যাডেটদের পদোন্নতির ব্যাজ প্রদান

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের (বিএনসিসি) তিন ক্যাডেটকে পদোন্নতির র‌্যাংক ব্যাজ পরিয়ে দেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পদোন্নতিপ্রাপ্ত ক্যাডেটদের ব্যাজ পরিয়ে দেন।

পদোন্নতিপ্রাপ্তরা হলেন ক্যাডেট থেকে ল্যান্স কর্পোরাল পদে মৌনতা তাবাসসুম লাবণ্য, ল্যান্স কর্পোরাল থেকে কর্পোরাল পদে মোছা. ফারজানা আক্তার রিমা এবং কর্পোরাল থেকে সার্জেন্ট পদে মো. নাঈম ইসলাম।

অনুষ্ঠানে উপাচার্য ড. মো. শওকাত আলী পদোন্নতিপ্রাপ্তদের অভিনন্দন জানিয়ে বলেন, বিএনসিসি শিক্ষার্থীদের নেতৃত্ব, শৃঙ্খলা, দেশপ্রেম ও দায়িত্ববোধ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিনি বলেন, এই পদোন্নতি শুধু স্বীকৃতি নয় এটি দেশ ও বিশ্ববিদ্যালয়ের প্রতি ক্যাডেটদের দায়িত্ব আরও বাড়িয়ে দিল। তিনি আশা প্রকাশ করেন, দেশ গঠন, দুর্যোগ মোকাবিলা এবং বিশ্ববিদ্যালয়ের সার্বিক শৃঙ্খলা রক্ষায় বিএনসিসি ক্যাডেটরা আগামীতেও অগ্রণী ভূমিকা পালন করবেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. ফেরদৌস রহমান। এ ছাড়া বেরোবি বিএনসিসি প্লাটুনের প্লাটুন ইনচার্জ (পিইউও) ইফফাত আরা বাঁধন, সামরিক প্রশিক্ষক কর্পোরাল মো. রিজাউল ইসলাম এবং প্লাটুনের ক্যাডেটরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শেষে পদোন্নতিপ্রাপ্ত ক্যাডেটরা বিশ্ববিদ্যালয় ও দেশের সেবায় আরও নিষ্ঠা, শৃঙ্খলা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

বেরোবিতে বিএনসিসি ক্যাডেটদের পদোন্নতির ব্যাজ প্রদান

প্রকাশের তারিখ : ২৭ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x