সার্চটুডে

মালদিনি ও লিওনার্দোর পদত্যাগে আবারও সংকটে ইতালির ফুটবল

ছবি- গোলডটকম

ইতালি জাতীয় দলের নতুন কোচ নিয়োগ নিয়ে মতবিরোধের জেরে দায়িত্ব ছেড়েছেন দেশটির কিংবদন্তি ফুটবলার পাওলো মালদিনি এবং ব্রাজিলের সাবেক তারকা লিওনার্দো। দায়িত্ব নেওয়ার মাত্র ১৬ দিনের মাথায় টেকনিক্যাল ডিরেক্টর ও উপদেষ্টার পদ থেকে তাদের একযোগে সরে দাঁড়ানোয় ইতালিয়ান ফুটবল ফেডারেশনের (এফআইজিসি) পরিকল্পনায় নতুন অনিশ্চয়তা তৈরি হয়েছে।

ইতালিয়ান সংবাদমাধ্যম স্কাই স্পোর্ট ইতালিয়া জানিয়েছে, সোমবার এফআইজিসি সভাপতি জোভান্নি মালাগোর কাছে পদত্যাগপত্র জমা দেন টেকনিক্যাল ডিরেক্টর মালদিনি ও তার উপদেষ্টা লিওনার্দো।

প্রতিবেদন অনুযায়ী, জাতীয় দলের কোচ হিসেবে আন্দ্রেয়া পিরলোকে দায়িত্ব দেওয়ার পক্ষে ছিলেন মালদিনি ও লিওনার্দো। তবে রাশিয়ার বেটিং প্রতিষ্ঠান ফনবেট-এর সঙ্গে পিরলোর বাণিজ্যিক চুক্তি রাজনৈতিক ও নীতিগত বিতর্কের জন্ম দেয়। সেই প্রেক্ষাপটে পিরলোকে কোচ হিসেবে নিয়োগ দিতে রাজি হয়নি ফুটবল ফেডারেশন। ফেডারেশনের অবস্থানের সঙ্গে একমত হতে না পেরে শেষ পর্যন্ত দায়িত্ব ছাড়ার সিদ্ধান্ত নেন মালদিনি ও লিওনার্দো।

পিরলোর নাম চূড়ান্ত করার আগে কার্লো আনচেলত্তি ও পেপ গার্দিওলার মতো কোচদের সঙ্গে যোগাযোগ করেছিলেন মালদিনি। তবে দুজনই দায়িত্ব নিতে আগ্রহী না হওয়ায় শেষ পর্যন্ত পিরলোকেই সবচেয়ে উপযুক্ত প্রার্থী হিসেবে বিবেচনা করা হয়। অন্যদিকে লিওনার্দো থিয়াগো মোত্তার নামও প্রস্তাব করেছিলেন। কিন্তু সেই প্রস্তাবেও ফেডারেশনের সমর্থন না পাওয়ায় শেষ পর্যন্ত দুজনই একসঙ্গে পদত্যাগ করেন।

পরপর তিনটি বিশ্বকাপে জায়গা করে নিতে ব্যর্থ ইতালির ফুটবলকে নতুনভাবে গড়ে তোলার লক্ষ্যেই মালদিনি ও লিওনার্দোকে দায়িত্ব দেওয়া হয়েছিল। তবে মাত্র ১৬ দিনের মধ্যেই তাদের পদত্যাগে জাতীয় দলের নতুন কোচ নিয়োগের প্রক্রিয়া আবারও অনিশ্চয়তার মুখে পড়েছে।

বিষয় : ফুটবল ইতালি

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

মালদিনি ও লিওনার্দোর পদত্যাগে আবারও সংকটে ইতালির ফুটবল

প্রকাশের তারিখ : ২৮ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x