সার্চটুডে

আলীকদমে ৭০ কৃষকের মাঝে ফলদ ও বনজ গাছের চারা বিতরণ

আলীকদমে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে ৭০ কৃষকের মাঝে ফলদ ও বনজ গাছের চারা বিতরণ।

বান্দরবানের আলীকদম উপজেলায় কৃষকদের আত্মসামাজিক ও অর্থনৈতিক উন্নয়ন এবং পরিবেশ সংরক্ষণে উৎসাহিত করতে ৭০ জন কৃষকের মাঝে বিভিন্ন ফলদ ও বনজ গাছের চারা এবং সার বিতরণ করেছে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ।

মঙ্গলবার (২৮ জুলাই) আলীকদম জেলা পরিষদ রেস্ট হাউস প্রাঙ্গণে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে এ চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচির আওতায় ৭০ জন কৃষকের মাঝে মোট ১৭২টি চারা বিতরণ করা হয়। এর মধ্যে ১২২টি ফলদ এবং ৫০টি বনজ গাছের চারা ছিল। এছাড়া চারাগুলোর পরিচর্যার জন্য কৃষকদের মধ্যে ২৪ কেজি জৈব সার ও ১৭ কেজি রাসায়নিক সার বিতরণ করা হয়।

চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য সাইফুল ইসলাম রিমন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বালাঘাটা হর্টিকালচার সেন্টার, বান্দরবানের উপপরিচালক লিটন দেবনাথ, জেলা পরিষদের সহকারী প্রকৌশলী লেলিন চাকমা, এবং আলীকদম উপজেলা কৃষি কর্মকর্তা ও সদর ইউনিয়ন প্রশাসক কৃষিবিদ মো. সোহেল রানা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে ফলদ ও বনজ গাছ রোপণের মাধ্যমে একদিকে পরিবেশের ভারসাম্য রক্ষা করা সম্ভব, অন্যদিকে কৃষকদের বাড়তি আয় ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতেও এসব গাছ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা বিতরণকৃত চারাগুলোর যথাযথ পরিচর্যা করে সফলভাবে লালন-পালনের জন্য কৃষকদের প্রতি আহ্বান জানান।

এ সময় অংশগ্রহণকারী কৃষকরা এ ধরনের সহায়তা পেয়ে সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতেও কৃষিবান্ধব এ ধরনের কর্মসূচি অব্যাহত রাখার দাবি জানান।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

আলীকদমে ৭০ কৃষকের মাঝে ফলদ ও বনজ গাছের চারা বিতরণ

প্রকাশের তারিখ : ২৮ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x