সার্চটুডে

নান্দাইলে বাসচাপায় অবসরপ্রাপ্ত কৃষি কর্মকর্তার মৃত্যু

ফাইল ছবি

ময়মনসিংহের নান্দাইলে সড়ক দুর্ঘটনায় আতিকুর রহমান মতিন (৭৩) নামে এক অবসরপ্রাপ্ত কৃষি উপ-সহকারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৮ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে নান্দাইল উপজেলা পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের সামনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।নিহত আতিকুর রহমান মতিন উপজেলার নরেন্দ্রপুর মড়ল বাড়ির বাসিন্দা। 

তিনি দীর্ঘদিন কৃষি বিভাগে উপ-সহকারী হিসেবে দায়িত্ব পালন শেষে অবসরে যান। বর্তমানে তিনি নান্দাইল পৌরসভার চারিআনি পাড়ায় পরিবার নিয়ে বসবাস করছিলেন। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে তিনি পল্লী বিদ্যুৎ জোনাল অফিসে বিদ্যুৎ বিল পরিশোধ করতে যান। বিল পরিশোধ শেষে বাসস্ট্যান্ডের দিকে যাওয়ার পথে হোন্ডা মেকানিক খোরশেদের দোকানের সামনে ময়মনসিংহগামী শ্যামল ছায়া পরিবহনের একটি বাস (নিবন্ধন নম্বর: ব-১২-৫২৪৫) তাকে পেছন থেকে ধাক্কা দেয়।বাসের ধাক্কায় তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। 

পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। প্রত্যক্ষদর্শী চা বিক্রেতা জিনাত আলী (৫৫) ও তার ছেলে সালমান (২১) জানান, বাসটি পেছন দিক থেকে এসে ওই বৃদ্ধকে আঘাত করে। তাদের ভাষ্য অনুযায়ী, বাসের হেলপারের ধাক্কার পর তিনি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পড়ে যান। নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. ফারা জানান, হাসপাতালে আনার আগেই আহত ব্যক্তির মৃত্যু হয়েছে। এদিকে দুর্ঘটনার পর বাসটি নান্দাইল বাসস্ট্যান্ডে গিয়ে যাত্রী নামানোর সময় স্থানীয়রা আটক করে। তবে চালক যাত্রীর বেশে পালিয়ে গেছেন বলে অভিযোগ করেছেন প্রত্যক্ষদর্শীরা। 

নান্দাইল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) জীবন কুমার রায় জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাসটি জব্দ করে এবং নিহতের মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পরিবারের সদস্যদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। জব্দ করা বাসটি বর্তমানে হাইওয়ে থানার হেফাজতে রয়েছে। 

এদিকে এ ঘটনায় এলাকায় শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা জানান, নান্দাইল উপজেলা পল্লী বিদ্যুৎ জোনাল অফিস একটি ব্যস্ত এলাকা। প্রতিদিন এখানে শত শত মানুষ বিভিন্ন কাজে আসা-যাওয়া করেন। কিন্তু সড়ক পারাপারের জন্য পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না থাকায় প্রায়ই ঝুঁকি নিয়ে চলাচল করতে হয়।স্থানীয়দের দাবি, মানুষের নিরাপত্তার কথা বিবেচনা করে দুর্ঘটনাপ্রবণ ওই স্থানে দ্রুত একটি ফুটওভারব্রিজ নির্মাণ করা হলে ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা অনেকাংশে কমানো সম্ভব হবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

নান্দাইলে বাসচাপায় অবসরপ্রাপ্ত কৃষি কর্মকর্তার মৃত্যু

প্রকাশের তারিখ : ২৮ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x