সার্চটুডে

হাবিপ্রবির নতুন প্রো-ভিসি ফুলবাড়ীর কৃতি সন্তান অধ্যাপক ড. মো. নওশের ওয়ান

হাবিপ্রবির নতুন উপ-উপাচার্য প্রো-ভিসি হিসেবে নিয়োগপ্রাপ্ত ফুলবাড়ীর কৃতি সন্তান অধ্যাপক ড. মো. নওশের ওয়ান।

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার কৃতি সন্তান অধ্যাপক ড. মো. নওশের ওয়ান হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) নতুন উপ-উপাচার্য (প্রো-ভিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন। তিনি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের জ্যেষ্ঠ অধ্যাপক।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ নিয়োগের বিষয়টি জানানো হয়। বিশ্ববিদ্যালয়ের আচার্য (চ্যান্সেলর) ও রাষ্ট্রপতির অনুমোদনক্রমে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০০১-এর ১২(১) ধারা অনুযায়ী তাঁকে এ পদে নিয়োগ দেওয়া হয়েছে। প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সহকারী সচিব মো. শাহ আলম সিরাজ।

প্রজ্ঞাপন অনুযায়ী, অধ্যাপক ড. মো. নওশের ওয়ান যোগদানের তারিখ থেকে চার বছর অথবা অবসরের নির্ধারিত সময় পর্যন্ত—যেটি আগে হবে—উপ-উপাচার্যের দায়িত্ব পালন করবেন। দায়িত্ব পালনকালে তিনি বিশ্ববিদ্যালয়ের আইন ও বিধি অনুযায়ী অর্পিত ক্ষমতা প্রয়োগ করবেন এবং বিধি অনুযায়ী বেতন-ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা ভোগ করবেন। জনস্বার্থে প্রয়োজন হলে রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য এ নিয়োগ বাতিল করতে পারবেন বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

অধ্যাপক ড. মো. নওশের ওয়ান দীর্ঘদিন ধরে হাবিপ্রবির শিক্ষা, গবেষণা ও প্রশাসনিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত। একজন অভিজ্ঞ শিক্ষাবিদ হিসেবে তিনি শিক্ষক ও শিক্ষার্থীদের কাছে সুপরিচিত। সংশ্লিষ্টদের আশা, তাঁর নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হবে।

এর আগে হাবিপ্রবির উপ-উপাচার্যের দায়িত্ব পালন করেন অ্যাগ্রোনমি বিভাগের অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম সিকদার, যিনি ২০২৪ সালের ৪ নভেম্বর এ পদে নিয়োগ পান।

অধ্যাপক ড. মো. নওশের ওয়ানের বাড়ি দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউনিয়নের বাসুদেবপুর (পুরাতন বন্দর) গ্রামে। তাঁর নিয়োগের খবর এলাকায় ছড়িয়ে পড়ার পর আত্মীয়-স্বজন, শুভানুধ্যায়ী, শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়। সামাজিক যোগাযোগমাধ্যমেও অনেকেই তাঁকে অভিনন্দন জানিয়ে ফুলবাড়ীর জন্য এ নিয়োগকে গৌরবের বিষয় হিসেবে উল্লেখ করেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

হাবিপ্রবির নতুন প্রো-ভিসি ফুলবাড়ীর কৃতি সন্তান অধ্যাপক ড. মো. নওশের ওয়ান

প্রকাশের তারিখ : ২৯ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x