Hard work never cheats এই বিশ্বাসকে বাস্তবে রূপ দিয়েছেন গ্রীন ইউনিভার্সিটি অব বাংলাদেশ(জিইউবি) এর কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই ) বিভাগের তিন শিক্ষার্থী মো. আবদুর রহমান,মো. ফেরদাউস হোসেন এবং হযরত আলী।আন্ডারগ্র্যাজুয়েট জীবন শেষ হওয়ার আগেই আন্তর্জাতিকভাবে স্বীকৃত IEEE-এর ৫টি আন্তর্জাতিক কনফারেন্সে াগবেষণাপত্র প্রকাশ করে তারা বিশ্ববিদ্যালয়, বিভাগ এবং পরিবারের জন্য গর্বের এক নতুন দৃষ্টান্ত স্থাপন করেছেন।
তবে এই সাফল্যের পথ মোটেও সহজ ছিল না। তাদের গবেষণা যাত্রার শুরু হয়েছিল একেবারে শূন্য থেকে। শুরুতে গবেষণা কীভাবে করতে হয়, গবেষণাপত্র কীভাবে লেখা হয় কিংবা আন্তর্জাতিক কনফারেন্সে কীভাবে সাবমিট করতে হয় এসব বিষয়ে তাদের বাস্তব অভিজ্ঞতা ছিল না। এই সময়ে মো. আবদুর রহমানের বড় ভাই, আবদুল্লাহ আল মোফায়েল,যিনি বর্তমানে Southern Louisiana University, যুক্তরাষ্ট্রের, অঙ্গরাজ্য লুইজিয়ানা এর হ্যামন্ড শহরে অবস্থিত।এখানে আবদুর রহমানের বড় ভাই গবেষণা সহকারী হিসেবে কর্মরত আছেন। গবেষণার মৌলিক বিষয়গুলো বুঝতে এবং সঠিক পথে এগিয়ে যেতে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন। সেই প্রাথমিক সহায়তাই তাদের গবেষণার ভিত্তি গড়ে তোলে।
গবেষণার প্রথম বড় চ্যালেঞ্জ আসে যখন তারা Khulna University of Engineering and Technology (KUET)-এর EICT IEEE Conference এ তাদের প্রথম গবেষণাপত্র জমা দেন। দীর্ঘ সময় পরিশ্রম করার পরও সেই গবেষণাপত্রটি মনোনয়ন পায়নি। প্রথম আন্তর্জাতিক কনফারেন্সেই প্রত্যাখান হওয়ায় তারা ভীষণ হতাশ হয়ে পড়েন। একসময় মনে হয়েছিল, হয়তো গবেষণা তাদের জন্য নয়। এমনকি তারা কিছুদিনের জন্য গবেষণা থেকে সরে যাওয়ার কথাও ভাবেন।
কিন্তু তারা বিশ্বাস করতেন,Hard work never cheats, এই বিশ্বাসকে শক্তি করে আবার নতুন উদ্যমে কাজ শুরু করেন। নিজেদের ভুলগুলো বিশ্লেষণ করেন, গবেষণার মান উন্নত করেন, নতুন প্রযুক্তি ও পদ্ধতি শিখেন এবং প্রতিটি মন্তব্য থেকে শিক্ষা নেন। সেই কঠোর পরিশ্রমের ফল খুব বেশি অপেক্ষা করায়নি।
অবশেষে Sustainable Technologies for Industry (STI) যা একটি আন্তর্জাতিক কনফারেন্স এবং গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশ (জিইউবি) তে অনুষ্ঠিত হয়।এখানে তাদের প্রথম IEEE কনফারেন্স গবেষণাপত্র মনোনয়ন পায় ও প্রকাশিত হয়। এটিই ছিল তাদের আত্মবিশ্বাস ফিরে পাওয়ার সবচেয়ে বড় মুহূর্ত। এরপর আর তাদের পেছনে ফিরে তাকাতে হয়নি।
পরবর্তীতে Chottogram University of Engineering and Technology(CUET)-এর QPAIN IEEE Conference-এ ধারাবাহিকভাবে তাদের দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ গবেষণাপত্র প্রকাশিত হয়। সর্বশেষ Pabna University of Science and Technology (PUST) -এ অনুষ্ঠিত PECCII 2026 কনফারেন্সে তাদের পঞ্চম IEEE গবেষণাপত্র প্রকাশিত হয়েছে।
বর্তমানে তাদের প্রকাশিত গবেষণাপত্রগুলো Google Scholar এ ও তাদের গবেষণা পত্র অন্তর্ভুক্ত হয়েছে, যা আন্তর্জাতিক গবেষণা অঙ্গনে তাদের কাজের গ্রহণযোগ্যতার একটি গুরুত্বপূর্ণ স্বীকৃতি।
তাদের গবেষণার মূল ক্ষেত্র বর্তমানে বিশ্বের সবচেয়ে চাহিদাসম্পন্ন প্রযুক্তিগুলোর মধ্যে অন্যতম, Artificial Intelligence (AI), Natural Language Processing (NLP), Machine Learning (ML) এবং AI Automation। ভবিষ্যতেও তারা এই ক্ষেত্রগুলোতে আরও উন্নত গবেষণা পরিচালনা করে আন্তর্জাতিক গবেষণা অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে চান।এবং বাংলাদেশের সম্মান নিয়ে আসতে চান।
এই পুরো গবেষণা যাত্রায় তাদের প্রধান তত্ত্বাবধায়ক ছিলেন সিএসই বিভাগের সহযোগী অধ্যাপক মো. সোলাইমান মিয়া, যার আন্তরিক দিকনির্দেশনা, পরামর্শ এবং উৎসাহ তাদের প্রতিটি গবেষণায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। পাশাপাশি সহ-তত্ত্বাবধায়ক হিসেবে ছিলেন একই বিভাগের প্রভাষক মো. শোয়েব আলম এবং প্রভাষক মো. রাজিবুল পলাশ। এই ৩ শিক্ষকবৃন্দের এর সহযোগিতা ও মূল্যবান পরামর্শ তাদের গবেষণার মান উন্নয়নে বিশেষ অবদান রেখেছেন।
শুধু গবেষণাতেই নয়, এই তিন শিক্ষার্থী বিভিন্ন শুধুমাত্র পাঠ্যক্রমিক কার্যক্রম ছাড়াও সহ-পাঠ্যক্রমিক কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে এসেছেন। তাদের নেতৃত্ব, দলগত কাজের দক্ষতা এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কার্যক্রমে সম্পৃক্ততা শিক্ষার্থীদের জন্য অনুকরণীয়।
তাদের এই অর্জনে গর্বিত গ্রীন ইউনিভার্সিটি অব বাংলাদেশ(জিইউবি) এর কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ (সিএসই)।বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সহপাঠী এবং পরিবারের সদস্যরা এই সাফল্যকে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি অনুপ্রেরণা হিসেবে দেখছেন।
তাদের অনুভূতি প্রকাশ করতে গিয়ে তারা বলেন, এই অর্জন শুধু আমাদের তিনজনের নয়, এটি আমাদের পরিবার, শিক্ষক, সুপারভাইজার এবং পুরো গ্রীন ইউনিভার্সিটি অব বাংলাদেশ (জিইউবি) পরিবারের সম্মিলিত প্রেরণার ফল। আমরা বিশ্ববিদ্যালয়ের সম্মানিত ট্রাস্টি বোর্ড, প্রশাসন, সিএসই বিভাগের সকল শিক্ষক এবং শুভাকাঙ্ক্ষীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। সবার দোয়া, ভালোবাসা ও সহযোগিতা ছাড়া এই পথচলা সম্ভব হতো না।
তারা আরও জানান, ভবিষ্যতে উচ্চশিক্ষা ও গবেষণার মাধ্যমে বাংলাদেশের প্রযুক্তি খাতে অবদান রাখাই তাদের লক্ষ্য। পাশাপাশি গবেষণায় আগ্রহী আন্ডারগ্র্যাজুয়েট শিক্ষার্থীদের পাশে থেকে দিকনির্দেশনা দিতে তারা সবসময় প্রস্তুত। তাদের বিশ্বাস, গবেষণার সংস্কৃতি যত সমৃদ্ধ হবে, বাংলাদেশ থেকে তত বেশি আন্তর্জাতিক মানের গবেষক তৈরি হবে।
প্রত্যাখ্যান থেকে আন্তর্জাতিক স্বীকৃতির এই গল্প শুধু তিনজন শিক্ষার্থীর ব্যক্তিগত অর্জনের কাহিনি নয়, এটি কঠিন অধ্যবসায়, আত্মবিশ্বাস এবং সঠিক দিকনির্দেশনার মাধ্যমে স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার এক অনন্য উদাহরণ। গ্রীন ইউনিভার্সিটি অব বাংলাদেশ (জিইউবি) এর সিএসই বিভাগের সকল শিক্ষার্থীদের এই ৩ শিক্ষার্থীর সাফল্য নিঃসন্দেহে ভবিষ্যৎ গবেষকদের জন্য নতুন করে স্বপ্ন দেখার এবং গবেষণার কাজে প্রেরণা হয়ে থাকবে।
এই ৩ শিক্ষার্থীর সাফল্যে পুরা সিএসই বিভাগের শিক্ষকবৃন্দ, শিক্ষার্থী সকলে আনন্দিত, এবং গর্বিত। সকল শিক্ষকমন্ডলী তাদের শুভ কামনা জানিয়েছেন এবং তাদের আরও সাফল্য কামনা করেন।
মতামত