সার্চটুডে

ইবি তরুণ কলাম লেখক ফোরামের বর্ষসেরা লেখক মোজাহিদ, সংগঠক ফারদিন

বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখার ২০২৫–২৬ কার্যবর্ষের ‘বর্ষসেরা লেখক’ ও ‘বর্ষসেরা সংগঠক’ সম্মাননা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) বিশ্ববিদ্যালয়ের আইআইইআর ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে এ সম্মাননা প্রদান করার হয়। 

এতে বর্ষসেরা লেখক বাংলা বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোজাহিদ হোসেন ও বর্ষসেরা সংগঠক আরবি ভাষা ও সাহিত্য বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ফারদিন মোহাম্মদ নির্বাচিত হয়েছেন। 

এসময় সংগঠনটির সভাপতি রুহুল আমিনের সভাপতিত্বে ও সদস্য নুর সানজিদা স্মৃতির সঞ্চালনায় অতিথি ছিলেন তরুণ কলাম লেখক ফোরামের কেন্দ্রীয় সহ-সভাপতি রুখসানা খাতুন ইতি, তারুণ্যের সভাপতি ইমন হোসেন, জিয়া হল ডিবেটিং সোসাইটির সভাপতি শোয়াইব বিন আছাদ। এছাড়াও সংগঠনটির সাধারণ সম্পাদক রবিউস সানি জোহাসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। 

সংগঠনের বার্ষিক মূল্যায়নের ভিত্তিতে লেখালেখিতে ধারাবাহিক অবদান, সৃজনশীলতা ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে ভূমিকা রাখায় ‘বর্ষসেরা লেখক’ এবং সাংগঠনিক কার্যক্রমে নিষ্ঠা, নেতৃত্ব, দায়িত্বশীলতা ও সক্রিয় ভূমিকা পালনের স্বীকৃতিস্বরূপ ‘বর্ষসেরা সংগঠক’ সম্মাননা প্রদান করা হয়। 

বর্ষসেরা সংগঠক মোজাহিদ হোসেন বলেন, বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার ‘বর্ষসেরা লেখক’ নির্বাচিত হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত ও অনুপ্রাণিত। ​লেখালেখি কেবল লেখক হওয়ার জন্য নয়, বরং সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন অসংগতি তুলে ধরা এবং ইতিবাচক পরিবর্তনের জন্য সচেতনতা তৈরির একটি শক্তিশালী হাতিয়ার। আমি সবসময় সমাজ ও দেশের বিভিন্ন সামাজিক সমস্যা ও অসংগতি লেখনীর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব।  

বর্ষসেরা সংগঠক ফারদিন মোহাম্মদ বলেন,  বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার ২০২৫–২৬ কার্যবর্ষে ‘বর্ষসেরা সংগঠক’ হিসেবে নির্বাচিত হওয়ায় আমি অত্যন্ত আনন্দিত। এ সম্মান প্রদানের জন্য সংগঠনের সকল দায়িত্বশীল, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি বিশ্বাস করি, একজন কলাম লেখক ও সংগঠকের দায়িত্ব শুধু লেখালেখিতে সীমাবদ্ধ নয়; বরং সত্যকে তুলে ধরা, মুক্তচিন্তার বিকাশ ঘটানো এবং লেখনীর মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তনের বার্তা পৌঁছে দেওয়া। সেই লক্ষ্যেই আমি সংগঠনের মূল চেতনাকে ধারণ করে নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে কাজ করার চেষ্টা করব।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

ইবি তরুণ কলাম লেখক ফোরামের বর্ষসেরা লেখক মোজাহিদ, সংগঠক ফারদিন

প্রকাশের তারিখ : ৩০ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x