সার্চটুডে

শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্টে এক যুবকের মৃত্যু

প্রতিকি ছবি

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি ফিশারিতে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইমরান মিয়া (১৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার কালাপুর ইউনিয়নের বরুনার হাজীপুর গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহত ইমরান মিয়া বরুনা হাজীপুর গ্রামের শাহজাহান মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রের বরাতে জানা যায়, বৃহস্পতিবার সকালে গ্রামের একটি ফিশারিতে মাছ ধরতে যান ইমরান। মাছ ধরার এক পর্যায়ে তিনি সেখানে থাকা বিদ্যুতের সচল তারের সঙ্গে অসতর্কতাবশত বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। পরে তাকে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শ্রীমঙ্গল থানার পরিদর্শক (তদন্ত) আব্দুর রাজ্জাক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, এই ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো মামলা বা লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ প্রাপ্তি সাপেক্ষ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্টে এক যুবকের মৃত্যু

প্রকাশের তারিখ : ৩০ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x