বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) গবেষণা প্রকল্পের আওতায় বিজনেস স্টাডিজ অনুষদের অন্তর্ভুক্ত বিভাগগুলোর দ্বিতীয় সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও সম্প্রসারণ দপ্তরের আয়োজনে একাডেমিক ভবন-২-এর কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ভার্চুয়াল ক্লাসরুমে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী। তিনি বলেন, গবেষকদের গবেষণাকাজ আরও সুষ্ঠু, ফলপ্রসূ ও মানসম্মতভাবে সম্পন্ন করার লক্ষ্যেই বিশ্ববিদ্যালয়ে গবেষণার সুযোগ ও পরিধি বাড়ানো হয়েছে। তাঁর ভাষ্য, মানসম্মত গবেষণা একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমকে পূর্ণতা দেয় এবং জাতীয় উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। একই সঙ্গে তিনি বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে এ ধরনের সেমিনারের গুরুত্বের কথাও তুলে ধরেন।
গবেষণা ও সম্প্রসারণ দপ্তরের পরিচালক প্রফেসর ড. মো. ইলিয়াছ প্রামানিকের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিজনেস স্টাডিজ অনুষদের ডিন প্রফেসর মো. ফেরদৌস রহমান।
এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়-এর অধ্যাপকরা বহিঃস্থ বিশেষজ্ঞ সদস্য হিসেবে অংশ নিয়ে গবেষণা প্রস্তাবনাগুলোর ওপর মতামত ও দিকনির্দেশনা দেন।
সেমিনারে বিজনেস স্টাডিজ অনুষদের বিভিন্ন বিভাগের শিক্ষকরা নিজ নিজ গবেষণা প্রকল্পের অগ্রগতি ও ভবিষ্যৎ পরিকল্পনা উপস্থাপন করেন। গবেষণা কার্যক্রমকে আরও কার্যকর, সময়োপযোগী ও মানসম্মত করার লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়েও আলোচনা হয়।
মতামত