সার্চটুডে

টানেল মোড়ে দুর্ঘটনা: মারা গেছে গর্ভের সাত মাসের সন্তান, আইসিইউতে মা

চট্টগ্রামের আনোয়ারার কর্ণফুলী টানেল মোড়ে ঘটে যাওয়া ভয়াবহ সড়ক দুর্ঘটনা একটি পরিবারের জীবনে নেমে এনেছে গভীর শোক। দুর্ঘটনায় গুরুতর আহত সাত মাসের অন্তঃসত্ত্বা কাউসার আক্তার তার গর্ভের সন্তানকে হারিয়েছেন। বর্তমানে তিনি হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ)-তে চিকিৎসাধীন রয়েছেন।

বৃহস্পতিবার রাতে টানেল মোড় এলাকায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজিচালিত অটোরিকশাসহ কয়েকটি যানবাহনকে ধাক্কা দিলে ভয়াবহ দুর্ঘটনার সৃষ্টি হয়। ওই অটোরিকশার যাত্রী ছিলেন কাউসার আক্তার।

গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা চালান। তবে শুক্রবার ভোরে তিনি মৃত পুত্রসন্তান প্রসব করেন।

শুক্রবার দুপুরে আনোয়ারা উপজেলার বারখাইন ইউনিয়নের ঝিওরি গ্রামে নবজাতকের দাফন সম্পন্ন হয়। সন্তানের দাফন শেষে শোকাহত স্বামী মোহাম্মদ আরিফ আবার হাসপাতালে ফিরে যান। তখনও আইসিইউতে চিকিৎসাধীন কাউসারের জ্ঞান ফেরেনি।

পরিবারের সদস্যরা জানান, কাউসার দীর্ঘদিন ধরে কর্ণফুলী ইপিজেডের একটি পোশাক কারখানায় কর্মরত রয়েছেন। তার সংসারে রাফি ও তাবাসসুম নামে দুই সন্তান রয়েছে। দুর্ঘটনার পর থেকে তারা মায়ের জন্য অপেক্ষা করছে।

কাউসারের শ্বশুর মো. নুরুন্নবী বলেন, দুর্ঘটনায় তার মাথায় গুরুতর আঘাত লেগেছে এবং এখনো তিনি অচেতন অবস্থায় রয়েছেন। পরিবারের সবচেয়ে বড় প্রার্থনা এখন একটাই—কাউসার যেন দ্রুত সুস্থ হয়ে সন্তানদের কাছে ফিরে আসতে পারেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

টানেল মোড়ে দুর্ঘটনা: মারা গেছে গর্ভের সাত মাসের সন্তান, আইসিইউতে মা

প্রকাশের তারিখ : ০১ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x